News Bangla 24 BD | বুদ্ধি বাড়াতে চাই নিয়মিত ঘুম
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

শুধু ক্লান্তি কাটাতে নয়, বুদ্ধি বাড়ানোর জন্যও অত্যন্ত জরুরি ঘুম। নতুন এক গবেষণায় এমনটাই খুঁজে পেয়েছেন গবেষকরা।

ব্রিটেনের সেন্ট অ্যান্ড্রুজ ইউনিভার্সিটির গবেষকরা জানাচ্ছেন, যারা নিয়মিত ঘুমান তারা পড়াশোনায় অন্যদের তুলনায় ভাল ফল করেন। এমনকী কাজের ক্ষেত্রেও তারা অনেক বেশি কর্মঠ হন।

এই গবেষণার জন্য তারা ‘স্পেশাল ফেস-প্রসেসিং সফটওয়্যার’ ব্যবহার করে ১৯০ জনের উপর সমীক্ষা চালিয়েছিলেন। তাদের সম্পূর্ণ অভিব্যক্তিহীন মুখের ছবি তোলা হয়। এর পর সেই ছবি দেখিয়ে অন্তত ২০০ জনকে তাদের বুদ্ধিমত্তা অনুমান করতে দেওয়া হয়। এতে দেখা যায়, ঢুলুঢুলু চোখের মানুষদের থেকে উজ্জ্বল চোখের মানুষদের আকর্ষণ ক্ষমতা অনেক বেশি।

গবেষক সিন তালামাস জানান, বুদ্ধিমান মানুষদেরই আকর্ষণীয় মনে করা হয়।

গবেষণায় তারা দেখতে পেয়েছেন, বুদ্ধিমান মানুষরা সম্পূর্ণ চোখ খুলে অনেক বেশি স্পষ্টভাবে সামনের দিকে তাকাতে পারেন। যা নির্ভর করে নিয়মিত পর্যাপ্ত পরিমাণ ঘুমের উপর। যা আমাদের শুধু বুদ্ধিমানই করে তোলে না, অন্যদের কাছে আমাদের আকর্ষণও বাড়িয়ে তোলে।

এ বিভাগের অন্যান্য সংবাদ