News Bangla 24 BD | প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু রোববার - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু রোববার


রোববার থেকে শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। এবার মোট পরীক্ষার্থী ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ জন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এ বছর প্রাথমিক সমাপনীতে ২৯ লাখ ৩০ হাজার ৫৭৩ জন ও ইবতেদায়ি সমাপনীতে ২ লাখ ৯৯ হাজার ৭১৫ জন ছাত্র-ছাত্রী অংশ নিচ্ছে। প্রথমদিন প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীতে ইংরেজি বিষয়ের পরীক্ষা হবে।

প্রতিটি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত হবে। তবে বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বেশি রাখা হয়েছে।

দুটি পরীক্ষায় এবার ছাত্রের চেয়ে ছাত্রী ২ লাখ ৩৮ হাজার ৫০৯ জন বেশি। প্রাথমিক সমাপনীতে পরীক্ষার্থীদের মধ্যে ১৩ লাখ ৪৬ হাজার ৩২ জন ছাত্র ও ১৫ লাখ ৮৪ হাজার ৫৪১ জন ছাত্রী। ইবতেদায়ি সমাপনীতে ছাত্র এক লাখ ৫৭ হাজার ৩১৯ ও ছাত্রী এক লাখ ৪২ হাজার ৩৯৬ জন। প্রাথমিক সমাপনীতে ২ হাজার ৮৫৭ ও ইবতেদায়িতে ৯০ জন বিশেষ চাহিদা সম্পন্ন (অটিস্টিক) পরীক্ষার্থী অংশ নেবে। সারাদেশে সাত হাজার ১৯৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে দেশের বাইরে ১১টি কেন্দ্রে পরীক্ষা নেয়া হবে।পরীক্ষা শেষ হবে ২৭ নভেম্বর।

পরীক্ষার বিস্তারিত সময়সূচি

প্রাথমিক সমাপনীতে ২০ নভেম্বর ইংরেজি, ২১ নভেম্বর বাংলা, ২২ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৩ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৪ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা ও ২৭ নভেম্বর গণিত পরীক্ষা হবে।
ইবতেদায়ি সমাপনীতে ২০ নভেম্বর ইংরেজি, ২১ নভেম্বর বাংলা, ২২ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, ২৩ নভেম্বর আরবি, ২৪ নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ্, ২৭ নভেম্বর গণিত বিষয়ে পরীক্ষা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ