মায়ের বকুনির হাত থেকে বাঁচালো বোনকে (ভিডিও)
ছোট বোনের সামনেই বড় বোনকে বকা দিচ্ছিলেন মা। বোনের চোখে জল। আর এত কিছু দেখার পরও কী চুপ থাকা যায়? তাই তো বকুনির হাত থেকে বোনকে বাঁচাতে মাকে শাসাতে থাকে, ‘নো মাম্মি, নো’ বলে।
কিন্তু তারপরেও ‘অবাধ্য’ মা’কে থামানো যাচ্ছে না দেখে আধো আধো বুলিতেই আঙুল তুলে বলল, ‘নো মিনস নো।’ অর্থাৎ না মানে না। ক্ষুদের কাণ্ড দেখে রাগী মা তখন গলে পানি। আর সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। প্রতি মুহূর্তে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিউয়ের সংখ্যা।
রেস্তোরাঁতে মা জেসিকা আর বড় বোন এমার সঙ্গে খেতে গিয়েছিল পুঁচকে টিকে। দিব্যি খাওয়া শুরু হয়েছিল। কিন্তু রাগী মা বোনকে বকতে শুরু করলে আর নিজেকে সংযত রাখতে পারেনি টিকে।যদিও টিকেকে রাগানোর জন্যই জেসিকা এমাকে বকার ভান করছিলেন। কিন্তু টিকে এত কিছু না বোঝার কারণে, বোনকে বাঁচাতে তাই মাকে রীতিমতো ধমকাতে শুরু করে।
তবু মা থামছেন না দেখে মাকে মারতেও উদ্যত হয় সে। টিকের এই কাণ্ড দেখে হাসি চেপে রাখতে পারেননি জেসিকা আর এমা। পুরো ঘটনাটাই ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়া হয়।
নিমেষের মধ্যে প্রায় ৮২ কোটি হিট ও ২ কোটি ৪ লাখ শেয়ার হয় ভিডিওটি।

গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি
পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে
কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী
নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আত্মপ্রকাশ 