শীতের আগেই বিশেষ কিছু জিনিসপত্র থাকা চাই সংগ্রহে
শীত আসছে। এখন হালকা আমেজ বোঝা যাচ্ছে। কিছু দিন পরই হয়তো জাঁকিয়ে পড়বে। তাই এই মৌসুমের আগে বিশেষ কিছু জিনিসপত্র থাকা চাই সংগ্রহে। পোশাক থেকে শুরু করে বাড়ির প্রয়োজনের জিনিস আগেভাগেই প্রস্তুত রাখা ভালো। এখানে কয়েকটি জিনিস দেখে নিন। এগুলো শীত নামতেই প্রয়োজন হতে পারে আপনার।
হেভি ডিউটি ডাউন কোটঃ-
একটি মোটা ডাউন কোট দরকার ভারী শিতের জন্য। ওয়ারড্রবে থাকা চাই এটি একটি। বিভিন্ন ব্র্যান্ডের কোট রয়েছে বাজারে। দামি বা কমদামি কিনে নিতে পারে।
হালকা শীতের জ্যাকেটঃ-
কোনো গেঞ্জি বা শার্টের ওপর হালকা শীতে পরার জন্য এসব জ্যাকেট প্রয়োজন। হালকা শীতে ভারী জ্যাকেট পরলে গরম লেগে যায়। তাই ক্লোসেটে একটি লাইট ডাউন জ্যাকেট প্রয়োজন।
বুটঃ-
আমাদের দেশে এমন শীত পড়ে না যে ভারী বুট জুতা কিনতে হয়। তবে শীতে এক জোড়া বুট জুতা পরতে বেশ মজাই লাগে। তীব্র শীতে অনেক ঝক্কি থেকে বাঁচিয়ে দেবে এই বুট জুতা। তাই এক জোড়া টেকসই এক জোড়া কিনে নিন।
ফ্লানেলের চাদরঃ-
বিছানায় ওম দরকার। তাই এক জোড়া ফ্লানেলের বিছানার চাদর কিনে ফেলুন। ঘুমটা আরামদায়ক হবে। বাজারে এগুলো কিনতে পাওয়া যায়। খুব বেশি না মিললেও খুঁজে নিতে হবে।
চায়ের কেটলিঃ-
শীতের সকালকে উষ্ণতাপূর্ণ করতে গরম চায়ের বিকল্প আর হয় না। তাই একটি চায়ের কেটলি কিনে ফেলুন। বিভিন্ন ব্র্যান্ডের ইলেকট্রিক কেটলি খুঁজে পাবেন। একটি ভালো দেখে কিনে ফেলুন।
স্লো কুকারঃ-
আরেকটু আয়েশ চাইলে স্লো কুকারে উপভোগ করতে পারে গরম গরম স্যুপ। এতে মাংস বা আলুর তরকারিও রান্না করা যায়। বিভিন্ন ধরনের স্যুপ ও তরকারি রান্না করতে পারবেন।
বাড়িতে পরার প্যান্টঃ-
শীতে বাড়িতে পাতলা প্যান্ট পরে থাকা যায় না। তাই হরম ট্রাউজার এক জোড়া কিনে ফেলুন। বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড বা নন-ব্র্যান্ডের পাওয়া যায়। খুব বেশি দাম নেবে না। বাড়িতে পরার জন্য কিনে ফেলুন।
এক জোড়া গরম স্লিপারঃ-
একজোড়া গরম স্লিপার বাড়িতে পরার জন্য কিনতে পারেন। বাড়ির আশপাশে দ্রুত বেরিয়ে যেতেও এর ব্যবহার দারুণ। পা দুটো উষ্ণ রাখা বেশ জরুরি। তাই হেলাফেলা করবেন না।
পাতলা উলের মোজাঃ-
বাইরে বেরুতে আর সাধারণ মোজায় হবে না। আরামদায়ক উলের পাতলা মোজা দুই জোড়া কিনে রাখুন। যেকোনো জুতার সঙ্গে পরে আরাম পাবেন।
কম্বলঃ-
শীতে ঘুমের আরমের জন্য একটা কম্বলের বিকল্প নেই। মোটাসোটা দেখে একটি কম্বল কিনে নিন।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 