News Bangla 24 BD | জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্পের পর সুনামির আঘাত (ভিডিও) - News Bangla 24 BD
News Head
 সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা

জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্পের পর সুনামির আঘাত (ভিডিও)


ডেস্ক: জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আঘাত হেনেছে। তবে সুনামির তীব্রতা আশঙ্কার চেয়ে অনেক কম হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ফুকুশিমা অঞ্চলে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টার দিকে রিখটার স্টেলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়। এখন পর্যন্ত প্রাণহানি ও ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূপৃষ্ঠের ৩০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল। সুনামির প্রাথমিক সতর্কতা বার্তায় বলা হয়, ১০ ফুট উচ্চতার ঢেউ উপকূলে আঘাত হানতে পারে। তবে সকাল ১০টার পর সতর্কতার মাত্রা কমিয়ে দেওয়া হয়।

মায়াগি প্রিফেকচারেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সেনদাই বন্দরে ৪ দশমিক ৬ ফুট উচ্চতার ঢেউ আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) প্রথম দিকে ভূমিকম্পের তীব্রতা ৭ দশমিক ৩ জানালেও পরে তারা জানায় রিখটার স্কেলে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে। তবে তা জাপানের আবহাওয়া সংস্থার পরিমাপ থেকে কম।

ফুকুশিমা উপকূলের পাশে ৩ দশমিক ৩ ফুট উচ্চতার ঢেউ আঘাত হেনেছে। ২০১১ সালে ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে ফুকুশিমা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখছে টোকিও ইলেকট্রিক পাওয়ার নামের প্রতিষ্ঠান।

জাপানের মন্ত্রিসভার মুখ্যসচিব ইয়োশিহাইদ সুগা টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ফুকুশিমা পরমাণু বিদ্যুকেন্দ্রের তৃতীয় চুল্লির কুলিং সিস্টেম (শীতলীকরণ ব্যবস্থা) বন্ধ হয়ে গেছে। তবে তা ক্ষতিগ্রস্ত হয়নি। অন্য কোনো ধরনের ক্ষয়ক্ষতিরও প্রমাণ পাওয়া যায়নি।

ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের অপারেটর পরে জানান, কুলিং সিস্টেম আবার চালু হয়েছে। নিরাপদ সীমার মধ্যেই সামান্য তাপমাত্রা বেড়েছে মাত্র। তবে এতে আশঙ্কার কিছু নেই।

২০১১ সালে সুনামির পর ফুকুশিমার সব চুল্লি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু ব্যবহৃত পরমাণু জ্বালানি সংরক্ষণের জন্য এখনো কুলিং সিস্টেম প্রয়োজন হয়।

এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির তথ্য তেমন পাওয়া যায়নি। তবে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, বেশ কিছু লোক সামান্য আঘাত পেয়েছেন। টোকিওতে ভূমিকম্প অনুভূত হয়েছে এবং কয়েকটি উপকূলীয় অঞ্চল থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে চলা হয়েছে।

জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ফুকুশিমার ওনাহামা বন্দরে ২ ফুট উচ্চতা এবং সোমা বন্দরে ৩ ফুট উচ্চতার ঢেউ আঘাত করেছে।

ভূমিকম্পের চার ঘণ্টা পর সুনামি সতর্কতার মাত্রা কমানো হয়েছে। তবে ভূমিকম্পের উৎপত্তিস্থলের আশপাশ থেকে লোকজনকে সরে যেতে বলা হয়েছে এবং উপকূলীয় অঞ্চল এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

জাপান ভূমিকম্পপ্রবণ একটি দেশ। বিশ্বে প্রতিবছর ৬ মাত্রার ওপরে যেসব ভূমিকম্প হয়, তার ২০ শতাংশই হয়ে থাকে জাপানে। গত এপ্রিল মাসে কুমামাতো অঞ্চলে শক্তিশালী দুটি ভূমিকম্পে মারা যায় কমপক্ষে ৫০ জন। ২০১১ সালে ফুকুশিমায় ভূমিকম্প ও সুনামিতে মারা যায় অথবা নিখোঁজ হয় প্রায় ১৮ হাজার মানুষ।

এ বিভাগের অন্যান্য সংবাদ