News Bangla 24 BD | শিল্পপতি রাগিব আলী কারাগারে - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

তারাপুর চা বাগান সংক্রান্ত দুটি মামলায় জামিন না মঞ্জুর করে শিল্পপতি রাগীব আলীকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে তোলা হয়।
এসময় সিলেটের অতিরিক্ত মূখ্য মহানগর বিচারিক হাকিম উম্মে সরাবন তহুরা তারাপুর চা বাগান দখলের দুটি মামলায় জামিন আবেদন নাকচ করে রাগীব আলীকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
দুটি মামলায় জামিন আবেদন নাকচ করা হলেও দৈনিক সিলেটের ডাক’র প্রকাশনা সংক্রান্ত আরেকটি মামলায় রাগিব আলীকে জামিন দেওয়া হয় বলে জানিয়েছেন সিলেটের পাবলিক প্রসিকিউটর মিসবাহ উদ্দিন সিরাজ।
এর আগে বৃহস্পতিবার বিকেল ৪ টা ৩৬ মিনিটে তাকে আদালতে নিয়ে আসা হয়। এরপর ৫ টা ৫০ মিনিটে রাগীব আলীকে সিলেটের অতিরিক্ত মূখ্য মহানগর বিচারিক হাকিম উম্মে সরাবন তহুরার আদালতে তোলা হয়।
গ্রেপ্তারি পরোয়ানা নিয় ভারত পালিয়ে যাওয়া বিতর্কিত শিল্পপতি রাগগীব আলীকে বৃহস্পতিবার সকালে আটক করে ভারতের করিমগঞ্জ ইমিগ্রেশন পুলিশ। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে বসবােসর কারেণ ভারতীয় পুলিশ তাকে আটক করে।
এরপর বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা সীমান্ত দিয়ে রাগীব আলীকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারত।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন চক্রবর্তী জানান, দুপুরে আসামের পুলিশ ও বিএসএফ ভারতে আটক রাগীব আলীকে বিজিবি’র কাছে হস্তান্তর করে। এরপর বিজিবি রাগীব আলীকে বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
তিনি জানান, রাগীব আলীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা বিশ্বনাথ থানায় হওয়ার কারনে তাকে বিশ্বনাথ থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিয়ানীবাজার থানা পুলিশ। এরপর রাগীব আলীকে আদালতে হাজির করে বিশ্বনাথ থানা পুলিশ।
ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জালিয়াতি ও প্রতারণা করে সিলেটের দুই হাজার কোটি টাকার দেবোত্তোর সম্পত্তি তারাপুর চা বাগান দখলের অভিযোগে করা দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ভারতে পালিয়ে যাওয়ার সাড়ে ৩ মাস পর আটক হলেন শিল্পপতি রাগীব আলী।
জালিয়াতি ও প্রতারণার দুটি মামলায় গত ১০ আগস্ট রাগীব আলী ও তার একমাত্র ছেলে আবদুল হাইসহ ছয় জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। পরোয়ানা জারির দিনই সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে গোপনে সপরিবারে ভারত পালিয়ে যান তিনি। গত ১২ নভেম্বর সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় রাগীব আলীর ছেলে আব্দুল হাইকে গ্রেপ্তার করে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশ। আব্দুল হাই বর্তমানে কারাগারে আছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ