ময়মনসিংহে মেহেদী হাসান রবিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শহরের হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের ভেতরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জীবন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ ধারণা করছে।
কোতোয়ালি থানার অফিসার ইনচর্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, শুক্রবার রাত ৯টার দিকে শহরের হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের ভেতরে দুর্বৃত্তরা মেহেদী হাসান রবিনকে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রবিনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, হত্যায় জড়িত সন্দেহে জীবন নামে এক যুবককে আটক করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

নজরুল বর্ষ উদ্যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড
অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে কৃষি সহায়তা বিতরণ
পূবাইলে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর 