News Bangla 24 BD | তিন রাজ্যে ভোট পুনর্গণনার আবেদন - News Bangla 24 BD
News Head
 সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় উইসকনসিন রাজ্যের ভোট পুনর্গণনার জন্য অনুরোধ করা হয়েছে সেখানকার নির্বাচন কমিশনকে।

একই সঙ্গে মিশিগান ও পেনসিলভানিয়া রাজ্যের ভোট পুনর্গণনার জন্যও আবেদন জানানো হয়েছে।

প্রেসিডেন্ট নির্বাচনে গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইন লিখিতভাবে ওই অনুরোধ জানিয়েছেন।

নির্বাচনে এই তিন প্রদেশেই জয়ী হয়েছেন ট্রাম্প। তবে উইসকনসিন প্রদেশে হিলারি ক্লিনটন জয়ী হলেও ট্রাম্পকে হারানো সম্ভব হবে না। কারণ সেখানে মাত্র ১০টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে।

তবে মিশিগানে ১৬টি ও পেনসিলভানিয়ায় ২০টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এই তিনটিতেই যদি হিলারি ক্লিনটন জয়ী হন, সে ক্ষেত্রে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি প্রেসিডেন্ট হিসেবে জয়ী হতে পারেন।

উইসকনসিনের নির্বাচন কমিশন শুক্রবার এক টুইট বার্তায় জানিয়েছে, তারা ভোট পুনর্গণনার আবেদন গ্রহণ করেছে।

এদিকে স্টেইন এক টুইট বার্তায় জানিয়েছেন, আগামী সপ্তাহেই ভোট পুনর্গণনা শুরু হবে এবং শুক্রবার শেষ দিন। পেনসিলভানিয়া ও মিশিগানে ভোট পুনর্গণনার আবেদন গ্রহণ করা হলে যথাক্রমে সোমবার ও বুধবারের মধ্যে পুনর্গণনার কাজ শেষ করতে হবে বলে তিনি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ