প্রথম পুনর্মিলনী আয়োজন করছে জাবির আল-বেরুনী হল
সাগর কর্মকার,জাবি প্রতিনিধি:
ঐতিহ্যের শিকড়ে খুঁজি আপন অস্তিত্ব’ এই শ্লোগানকে ধারণ করে আগামী ৫ ও ৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী আল-বেরুনী হলে (সম্প্রসারিত ভবন) আয়োজন করতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘প্রথম পুনর্মিলনী-২০১৭’।
পুনর্মিলনীর আহ্বায়ক খায়রুল বাশার রাজু ৫ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় আল-বেরুনী হল সম্প্রসারিত ভবনের অতিথি কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
আয়োজকরা জানান, দুই দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে থাকছে- বর্ণাঢ্য র্যালী, বীরশ্রেষ্ঠদের ম্যুরাল উম্মোচন, বাউল সন্ধ্যা, কনসার্ট, স্মৃতি চারণ, প্রীতি ক্রিকেট ম্যাচ, খাবার, স্যুভেনির, টি-শার্টসহ নানা উপহার সামগ্রী বিতরণ ইত্যাদি।
এছাড়া ৬ জানুয়ারি সন্ধ্যায় হলের প্রাক্তণ শিক্ষার্থী প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরিদীকে মরণোত্তর সম্মাননা দেওয়া হবে। তাঁর বোন পিনু ফরিদী সম্মাননাটি গ্রহণ করবেন।পুনর্মিলনীতে অংশগ্রহনের জন্য ৩৯ তম আবর্তন থেকে ৪৫ তম আবর্তনের শিক্ষার্থীদের জনপ্রতি ৩০০ টাকা, ৩৯ পূর্ববর্তী আবর্তনের শিক্ষার্থীদের জনপ্রতি ৫০০ টাকা, স্ত্রীর জন্য অতিরিক্ত ৫০০ টাকা রেজিস্ট্রেশন ফি ধার্য করা হয়েছে। এছাড়া অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য ৩০০ টাকা জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
আহ্বায়ক খায়রুল বাশার রাজু বলেন, ‘বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের নিয়ে পারপার্শ্বিক মেলবন্ধনের মাধ্যমে একটি সমৃদ্ধ জাতি গড়াই এই পুনর্মিলনীর লক্ষ্য।’
রেজিস্ট্রেশন ফি প্রতি আবর্তনের জন্য নির্ধারিত প্রতিনিধি অথবা কোষাধ্যক্ষ নাজিব রহমানের কাছে জমা দিতে হবে। আর, অনলাইনে রেজিস্ট্রেশন করতে হলে এই লিংকে গিয়ে ফরম পূরণ করতে হবে: https://www.cognitoforms.com/

ববিতে আসন বেড়েছে ৫০টি, থাকছে না জিপিএ নম্বর
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা শিথিল
আগামী ৬ নভেম্বর এইচএসসি পরীক্ষা
স্কুল ও কলেজের সাপ্তাহিক ছুটি দুই দিন
আবদুল গাফফার চৌধুরী আমাদের অনুপ্রেরণা হয়ে বেঁচে রইবেন: উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান
সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ
রোজায় সব স্কুল-কলেজ খোলা থাকছে ২৬ এপ্রিল পর্যন্ত
আগামী ২০ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরু 