News Bangla 24 BD | জাবিতে ৪ ডিসেম্বর থেকে ভর্তি সাক্ষাৎকার শুরু - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

জাবিতে ৪ ডিসেম্বর থেকে ভর্তি সাক্ষাৎকার শুরু


সাগর কর্মকার জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির সাক্ষাৎকার আগামী ৪ ডিসেম্বর শুরু হবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৪ ও ৫ ডিসেম্বর সংশ্লিষ্ট ইউনিট ও ইনস্টিটিউট অফিসে ভর্তি পরীক্ষায় নির্বাচিত শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৪ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ‘সি’ ইউনিটের অন্তর্ভূক্ত নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মুক্তিযোদ্ধা কোটা, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অনগ্রসর সম্প্রদায় এবং দলিত সম্প্রদায় কোটা, খেলোয়াড় কোটা (শুধুমাত্র বিকেএসপি থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ) এবং প্রতিবন্ধী কোটায় ভর্তির জন্য ৪ থেকে ৭ ডিসেম্বরের মধ্যে আবেদন ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাক্ষাৎকার গ্রহণ শেষে আগামী ৭ ডিসেম্বর চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে। এরপর ৮, ১১, ১৩ ও ১৫ ডিসেম্বর মেধা তালিকা থেকে ভর্তি করা হবে। এরপর আগামী ১৯ ডিসেম্বর দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ এবং আসন শূন্য থাকা সাপেক্ষে ২৭ ডিসেম্বর তৃতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে।

সাক্ষাৎকারের বিস্তারিত সূচি এবং ভর্তি সংক্রান্ত যেকোন তথ্য https://ju-admission.org থেকে জানা যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ