জাবিতে তৃতীয় গণিত অলিম্পিয়াড বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
সাগর কর্মকার জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের আয়োজনে তৃতীয় গণিত অলিম্পিয়াড ২০১৬ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী ও সম্মানা প্রদান অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে আয়ােজিত এ অনুষ্ঠানে সরকারি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে প্রথম নারী উপাচার্য হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরজি বিভাগের প্রাক্তন ছাত্র, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রলয়ের সচিব সিরাজুল হক খানকে সম্মাননা প্রদান করা হয়। বাংলাদশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপুমনি এম.পি প্রধান অতিথি হিসেবে সম্মাননাপ্রাপ্তদের হাতে ক্রস্ট তুলে দেন। সায়েন্স ক্লাবের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরা বক্তব্য রাখেন সায়েন্স ক্লাবের উপদষ্টা অধ্যাপক ড. এ এ মামুন, অধ্যাপক ড. খবির উদ্দিন, ড. শাহেদুর রহমান প্রমুখ। প্রধান অতিথির ভাষণে ডা. দীপুমনি বলেন, শিক্ষার্থীদের রাজনীতি সচেতন ও বিজ্ঞানমন¯ হতে হবে। তিনি বলেন, মানুষের কল্যাণ বিজ্ঞানের অগ্রযাত্রায় মানুষকেই নেতৃত্ব দিতে হবে।
অনুষ্ঠানে গণিত অলিম্পয়াড বিজয়ী স্কুল শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি
‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার
সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ
বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,
জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা 