News Bangla 24 BD | ইউরোপে হামলা হতে পারে : ইউরোপোল - News Bangla 24 BD
News Head
 সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা

ইউরোপোল সাবধান করে দিয়েছে যে, আইএসের জঙ্গিরা মধ্যপ্রাচ্যে হেরে যাচ্ছে বলে ইউরোপের লক্ষ্যবস্তুতে তারা হামলা চালাতে পারে।

ইউরোপিয়ান পুলিশ বলছে, অনেক বেশি বিদেশি যোদ্ধা আবার ইউরোপে ফিরে আসার চেষ্টা করছে। হামলা চালাতে সক্ষম অনেক যোদ্ধা এরই মধ্যে ইউরোপে ফিরেও এসেছে।

তারা গাড়িবোমা হামলা চালাতে পারে। অপহরণ করতে পারে। কিংবা চাঁদাও আদায় করতে পারে। তবে পারমাণবিক স্থাপনার মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় হামলা চালানোর আশঙ্কা খুবই কম।

আইএস জঙ্গিদের ‘সফট টার্গেটে’ হামলা চালানোর আশঙ্কা সবচেয়ে বেশি। এককভাবে হামলা চালানোর আশঙ্কা সবচেয়ে বেশি। এ ক্ষেত্রে উদাহরণ হিসেবে ফ্রান্সের নিসে লরি হামলার কথা উল্লেখ করা যায়।

ইউরোপোল আরো সাবধান করে দেয় যে, ইউরোপে প্রবেশকারী সিরীয় উদ্বাস্তুদের হামলা চালাতে জঙ্গিরা উৎসাহ জোগাতে পারে। এ ছাড়া সিরীয় উদ্বাস্তুদের দলে ভেড়ানোর জন্য তারা সহজেই উদ্বাস্তু শিবিরে প্রবেশ করতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ