News Bangla 24 BD | ব্রিটেনের ডিটেনশন সেন্টারে দক্ষিণ সুরমার তারেক খুন - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

ব্রিটেনের ডিটেনশন সেন্টারে দক্ষিণ সুরমার তারেক খুন


ব্রিটেনের অভিবাসী ডিটেনশন সেন্টারে তারেক চৌধুরী নামে ৬৪ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিক খুন হয়েছেন। এ হত্যার ঘটনায় জানা আসাদ ইউসিফ নামে ৩১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে গ্রেটার লন্ডনের হিলিংডন এলাকায় অভিবাসীদের ডিটেনশন সেন্টারে এ ঘটনা ঘটে।

তারেক চৌধুরীর গ্রামের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা এলাকায়।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে গ্রেটার লন্ডনের হিলিংডন এলাকায় কোনব্রুক ইমিগ্রেশন রিমুভ্যাল সেন্টারে (অভিবাসীদের ডিটেনশন ও ফেরত পাঠানোর কেন্দ্র) সংঘবদ্ধ আক্রমণের স্বীকার হন তারেক চৌধুরী। আঘাত গুরুতর হওয়ায় তারেক চৌধুরীকে হারমন্ডসওয়ার্থ এলাকার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় তার মৃত্যু হয়।

পুলিশ আরও জানায়, এ হত্যার অভিযোগে ইউসিফসহ আরও দু’জনকে তাৎক্ষণিক ভাবে আটক করা হলেও পরে দু’জনকে ছেড়ে দেওয়া হয়।

নিহতের বড়ভাই যুক্তরাজ্যের বার্মিংহাম প্রবাসী মহসিন হাবিব জানিয়েছেন, ‘তার ভাইয়ের মুখে আঘাতের চিহ্ন রয়েছে, তার গালের হাড় ভেঙে গেছে।’এদিকে, ব্রিটিশ দৈনিক এক্সপ্রেস জানিয়েছে, এ হত্যাকাণ্ডের ঘটনায় জানা আসাদ ইউসিফকে শনিবার হেনডন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নিহতের আইনজীবী আনোয়ার হোসেন ডিটেনশন সেন্টারের মতো নিরাপদ স্থানে হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ময় প্রকাশ করে দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন। তবে

মৃতদেহ পোস্টমর্টেম করতে দুই সপ্তাহ বা তার বেশি সময় লাগতে পারে বলে ধারণা করছেন তিনি। পূর্ণাঙ্গ রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন সলিসিটর আনোয়ার হেসেন।

নিহতের পরিবার সূত্র জানিয়েছে, সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে ১২ বছর আগে ব্রিটেনে পাড়ি জমিয়েছিলেন তারেক চৌধুরী। তবে সেখানে থাকার জন্য বৈধ নাগরিকত্ব সনদ ছিল না তার। এ কারণে তাকে সম্প্রতি আটক করে বাংলাদেশে ফেরত পাঠাতে ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিলো। বৃহস্পতিবার সেখানেই তিনি আকস্মিক হামলার স্বীকার হয়ে হাসপাতালে মারা যান।
সূত্র: বাংলাট্রিবিউন

এ বিভাগের অন্যান্য সংবাদ