News Bangla 24 BD | একসঙ্গে নাচতে রাজি না হওয়ায় গুলি করে হত্যা (ভিডিও) - News Bangla 24 BD
News Head
 সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা

একসঙ্গে নাচতে রাজি না হওয়ায় গুলি করে হত্যা (ভিডিও)


একসঙ্গে নাচতে রাজি না হওয়ায় কুলবিন্দার নামে নর্তকীকে সকলের সামনে গুলি করে হত্যা করা হয়েছে। তার ওপর কুলবিন্দার গর্ভবতী ছিলেন। ঘটনাটি ঘটে ভারতের পঞ্জাব ভাতিন্ডার এলাকায়।

পুলিশ জানাচ্ছে, একটি বিয়ের আসরে নাচতে এসেছিল ওই নাচের দলটি। তারা যখন নাচছিল তখনই এক মত্ত যুবক এসে খুব সামনে থেকে গুলি করে ২২ বছর বয়সী ওই নর্তকীকে। গুলিটি লাগে তার পেটে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই মাতাল যুবক নাকি কুলবিন্দারের সঙ্গে নাচতে চেয়েছিলেন। কিন্তু গর্ভবতী ওই নর্তকী তাতে রাজি হননি। তাতেই ক্ষিপ্ত হয়ে ওই ঘটনা ঘটান সেই যুবক। আর তার পরেই দৌড়ে পালিয়ে যান। হত্যাকারী যুবকও ওই ডান্স ট্রুপেরই সদস্য।

গোটা ঘটনাটাই সিসিটিভি’র ফুটেজে ধরা পড়েছে। আততায়ী সহ চার জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে।ভারতের জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন ললিতা কুমারমঙ্গলম আততায়ীকে কঠোরতম শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ