দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দুটি বাসের সংঘর্ষে তিন বাংলাদেশিসহ অন্তত পাঁচজন নিহত হয়েছে। নিহত অপর দু’জন ভারতের নাগরিক।
রোববার (০৪ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে দুবাইয়ের আল রাবাত সড়কে এ দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছে বলে খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নিহত তিন বাংলাদেশির মধ্যে একজনের নাম মুদাসিসি (৪৯)। তাঁর বাড়ি শরিয়তপুর জেলায়।
রশিদিয়া পুলিশ স্টেশনের পরিচালক ব্রিগেডিয়ার সাইদ বিন সুলেমানের উদ্ধৃতি দিয়ে খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, ক্লিনকো ক্লিনিং সার্ভিসেস অ্যান্ড বিল্ডিং মেইনটেন্যান্স নামের একটি কোম্পানির বাস প্রতিষ্ঠানটির ১৯ জন কর্মী ও শ্রমিকদের নিয়ে যাচ্ছিল। আল রাবাত সড়কে ওই বাসটির সঙ্গে অপর একটি বাসের সংঘর্ষ হয়। দুবাই ফেস্টিভ্যাল সিটির একটি ভবনে কাজ করতে যাচ্ছিলেন ওই কোম্পানির কর্মী ও শ্রমিকেরা। কর্মস্থল থেকে মাত্র এক কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ কর্মকর্তা সাইদ বিন সুলেমান বলেন, ‘ভোর পাঁচটায় দুবাইয়ের পুলিশ ওই দুর্ঘটনার খবর পায়। এর পরপরই টহল পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে যায়। চারজন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অপর এক শ্রমিক হাসপাতালে মারা যান।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
অবৈধ বাংলাদেশিদের সাধারণ ক্ষমা করল জর্ডান
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 