News Bangla 24 BD | মেহেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ ডাকাত নিহত - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

মেহেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ ডাকাত নিহত


মেহেরপুরের গাঙনী উপজেলার মটমুড়া গ্রামে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ তিন ডাকাত নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ পুলিশ সদস্য।

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) ভোর ৪টার দিকে মটমুড়া গ্রামের একতা ইটভাটার পাশে এ ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মটমুড়া গ্রামের একতা ইটভাটা মালিক খবির উদ্দীনসহ কয়েকটি ইটভাটা মালিকের কাছে মোবাইলে চাঁদা দাবি করে এই ডাকাতরা। মঙ্গলবার ভোরের দিকে একতা ইটভাটায় ২০/২৫ জন অস্ত্রধারী ডাকাত হানা দিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে উক্ত ইটভাটায় পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দুটি বোমা নিক্ষেপ করে। পুলিশ পাল্টা গুলি চালালে শুরু হয় বন্দুকযুদ্ধ। এক পর্যায়ে তারা পিছু হটে যায়। পরে ঘটনাস্থলে তিন জনের লাশ উদ্ধার করে পুলিশ।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ২টি আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড গুলি, দুটি রামদা ও দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ