News Bangla 24 BD | চট্টগ্রামে একটি বাড়িতে অভিযান, আটক ৫ - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

চট্টগ্রামে একটি বাড়িতে অভিযান, আটক ৫


চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে বাড়িটিতে অভিযান আংশিকভাবে শেষ হয়েছে। এতে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ হুজির শীর্ষ নেতা মুফতি হান্নানের সহযোগীসহ মোট ৫ ‘জঙ্গিকে’ আটক করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণে জিহাদি বই, বিস্ফোরক ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) অভিযান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান।তিনি জানান, দেশের বিভিন্ন স্থান থেকে হুজির আঞ্চলিক নেতারা চট্টগ্রামে এসে মিলিত হচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র ও বিস্ফোরকসহ আজ সকালে দুজনকে আটক করা হয়। আটক দুজন হলেন মাওলানা তাইজুল ইসলাম ও নাজিম উদ্দিন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাইজুল ইসলাম ঢাকার সমন্বয়ক হিসেবে কাজ করেন। তারা দুজনই হরকাতুল জিহাদের অন্যতম শীর্ষ নেতা মুফতি মাইনুল ইসলামের সহচর। তাদের সঙ্গে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আরেক হুজি শীর্ষনেতা মুফতি হান্নানেরও যোগাযোগ ছিল বলে জানান তিনি।

এ দুজনের দেয়া তথ্যানুযায়ী বাড়িটিতে অভিযান চালায় র‌্যাব। অভিযান চলাকালেই কিছু নথিপত্র ও ইলেকট্রিক পণ্যে আগুন লাগিয়ে দেয় তারা। এরপর দরজা ভেঙে ঢুকে আরো তিনজনকে আটক করা হয় বলে জানান মিডিয়া উইং পরিচালক।

তিনি জানান, পরে আটক তিনজনও হরকাতুল জিহাদের সক্রিয় সদস্য। তারা হলেন হাফেজ আবু গিফারি, নূরে আলম ও ইফতি শাহ আহমেদ। এসময় বাসাটির ভেতর থেকে বিপুল পরিমাণ জঙ্গিবাদী বই, বিস্ফোরক ও ল্যাপটপ পাওয়া গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ