News Bangla 24 BD | হাবীবাহ নাসরীনের কবিতা
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

কে?
হাবীবাহ নাসরীন

তোমার পাশে কে থাকবে গো, আঙুল ছুঁয়ে কে হাঁটবে
তোমার নামে চোখের কোলে নীলচে কাজল কে আঁকবে

ক্লান্ত এমন দিনের শেষে তোমার ফেরার প্রতীক্ষায়
কোন বালিকা গুণবে প্রহর আজন্মকাল প্রেমের দায়

কার রুমালের ফুল তোলা সুঁই তোমার নামে করবে গান
কার আঁচলে বাঁধবে তোমার সমস্ত টান-পিছুটান

তোমার নামে খুলবে বলো কার ওড়নার সেফটিপিন
সহস্রযুগ কার হবে গো তুমিবিহীন একটি দিন

কার বালিশের গন্ধ হবে, কার দুয়ারের ছিটকিনি
শখের অমন কাঁচের চুড়ি, চুড়ির তালে রিনঝিনি

তেল-হলুদের গন্ধ মেখে তোমার জন্য রাঁধবে কে
রাঁধতে গিয়ে আউলা চুলে আলতো খোঁপা বাঁধবে কে

তোমার কথা ভাবতে গিয়ে ভুলে আঙুল কে কাটবে
তোমার পাশে কে থাকবে গো, আঙুল ছুঁয়ে কে হাঁটবে!

এ বিভাগের অন্যান্য সংবাদ