চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা
চট্টগ্রাম কোতোয়ালি থানা থেকে কয়েকশ মিটার দূরে দিনে দুপুরে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুুর্বৃত্তরা।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসের উল্টো দিকের রাস্তায় এই হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান।
নিহত মো. ইব্রাহিম মানিক (৩২) নগরীর সদরঘাট বাইলেনের আবু হানিফের ছেলে।
রাস্তায় দাঁড়িয়ে থাকা মানিককে গুলি করে ‘ঘাতকরা’ পালিয়ে যায় বলে জানান কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ।
‘ব্যক্তিগত বিরোধের জেরে’ এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করলেও কী নিয়ে কার সঙ্গে বিরোধ- সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এই পুলিশ কর্মকর্তা দেননি।
এ বিভাগের অন্যান্য সংবাদ

নজরুল বর্ষ উদ্যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড
অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে কৃষি সহায়তা বিতরণ
পূবাইলে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর 