News Bangla 24 BD | ১৮ ডিসেম্বর থেকে জাবিতে পুনরায় ভর্তি শুরু - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

১৮ ডিসেম্বর থেকে জাবিতে পুনরায় ভর্তি শুরু


সাগর কর্মকার জাবি প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে আন্দোলনের মুখে স্থগিত হয়ে যাওয়া ভর্তি কার্যক্রম আগামী ১৮ ডিসেম্বর থেকে পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ২২ ডিসেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। গত বৃহস্পতিবার এ ফি বাতিলের দাবিতে প্রগতিশীল ছাত্রজোট ব্যাংক অবরোধ করলে ভর্তি কার্যক্রম স্থগিত ঘোষণা করতে বাধ্য হয় জাবি প্রশাসন।
এ বিষয়ে সিদ্ধান্ত নিতে রোববার সকাল দশটার দিকে বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষকদের সাথে মিটিংয়ে বসেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। মিটিংয়ে ফি বাতিল না করা এবং আগে নির্ধারণ করা বিভাগ প্রতি এর পরিমাণ সর্বোচ্চ ৮ হাজার রাখার সিদ্ধান্তই বহাল রাখা হয়েছে। একই সাথে আন্দোলনকারীদের বাধা এড়াতে বিভাগ উন্নয়ন ফি ব্যাংক, বিভাগ, অনলাইন- তিন ভাবে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দীক নিউজবাংলা ২৪ বিডি কে এ সব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে নিজেদের দাবিতে অনড় থাকার কথা জানিয়েছে আন্দোলনকারী প্রগতিশীল ছাত্রজোটের নেতারা। শীঘ্রই আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা।
ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি ও জোটের অন্যতম সমন্বয়কারী দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল বলেন, ‘প্রশাসন ঘৃণ্য চাতুরতাপূর্ণ ও স্বৈরাচারী মনোভাবের পরিচয় দিয়েছে। আমরা প্রশাসনের এ সিদ্ধান্তকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। আমরা আমাদের জায়গায় অনড় আছি। তারা অবৈধ এ ফি আদায়ে নির্লজ্জভাবে চাতুরতাপূর্ণ পদক্ষেপ নিয়েছে, আমরা এটাকে প্রতিহত করার জন্য উপযুক্ত কৌশল গ্রহণ করব। শীঘ্রাই এ ব্যাপারে সিদ্ধান্ত নিব।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি ছাড়াও ‘বিভাগ উন্নয়ন ফি’ নামে আরও একটি ফি আদায় করে বিভাগগুলো। এটা বিশ্ববিদ্যালয়ের মূল রশিদে আদায় করা হয় না। এ ফি আদায়কে অবৈধ দাবি করে গত বৃহস্পতিবার সারাদিন ব্যাংক অবরোধের কর্মসূচী পালন করে প্রগতিশীল ছাত্র জোট। এর পরিপ্রেক্ষিতে ভর্তি কার্যক্রম স্থগিত ঘোষণা করতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিভাগের অন্যান্য সংবাদ