News Bangla 24 BD | ঝিনাইদহে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত


ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে ঝিনাইদহ সদর শাখার কাউন্সিল হালিম সভাপতি ও সাধারন সম্পাদক মো. ইকবাল।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি (রেজি-১২০৬৮) ঝিনাইদহ সদর শাখার কাউন্সিল-২০১৬ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) শহরের আদর্শপাড়ার বকুলতলা সমিতির নিজ কার্যালয়ে সদর উপজেলা আহবায়ক সহকারী শিক্ষক রুহুল হাসান আনিচের সভাপতিত্বে, বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু দাউদ, সহ-সাধারন সম্পাদক ইবনে সাউদ বিন মমতাজ হালিম, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মানিউর রহমান মন্টু, কেন্দ্রীয় সমবায় সম্পাদক সামাদ আজাদ, কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান কচি।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জিল্লুর রহমান, আতাউর রহমান, মাজেদুর রহমান, সোনিয়া খাতুন প্রমুখ। সভাটি সঞ্চালন করেন সহকারী শিক্ষক ইকবাল হোসেন। সভা শেষে ভোটের মাধ্যমে ইবনে সাউদ বিন মমতাজ হালিম সভাপতি ও সর্বসম্মতিক্রমে ইকবাল হোসেনকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এ সময় বক্তারা বলেন সহকারী শিক্ষকদের ১১তম ধাপে বেতন নির্ধারন ও শতভাগ বিভাগীয় পদন্নতির দাবিসহ ১১দফা দাবি আদায়ের লক্ষে সহকারী শিক্ষক সমিতির আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। তারা তাদের দাবি অচিরেই মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ