News Bangla 24 BD | আমিরাতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশিসহ নিহত ৩ - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

আমিরাতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশিসহ নিহত ৩


সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও সাতজন। এরা সবাই বাংলাদেশি (পারফিউম) আল-হারাইমান কোম্পানির কর্মরত শ্রমিক।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলা দুইটায় শারজাহ আল-মালিহা সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ফুজিরাহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহও একই হাসপাতালে রাখা হয়েছে।

নিহতরা হলেন- বাংলাদেশি মুহাম্মদ কাউছার আহম্মদ (৪০), তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। মিশরের আল আমিন (৪০) ও ভারতের কলকাতার বামতি কোমার (২৮) ।

আল-হারাইমান কোম্পানিরর সুপার মুহাম্মদ জুনায়েত রহমান বলেন, শুক্রবার আমিরাতের আজমানে আমাদের কোম্পানির একটি মিটিং শেষ করে ফুজিরাহ যাওয়ার পথে শারজাহ আল-মালিহা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ বিভাগের অন্যান্য সংবাদ