১৯টি নৌকাসহ দুই শতাধিক রোহিঙ্গা ফেরত
বাংলাদেশে অনুপ্রবেশের সময় নাফ নদী থেকে ১৯টি নৌকাসহ দুই শতাধিক রোহিঙ্গাকে ফিরিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত নাফ নদীর ছয়টি পয়েন্ট দিয়ে তাদের ফিরিয়ে দেওয়া হয়।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, মিয়ানমারে সহিংসতার পর থেকে প্রতিদিনই বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা করছে। এর ধারাবাহিকতায় শনিবার ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে নাফ নদীর জলসীমার ছয়টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গাবোঝাই ১৯টি নৌকা ফিরিয়ে দেওয়া হয়। যেখানে দুই শতাধিক রোহিঙ্গা ছিল।
এ বিভাগের অন্যান্য সংবাদ

সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক
অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী
স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার
বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ
রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী
গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার
গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল
এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা 