News Bangla 24 BD | সিলেটে ইসলামী আন্দোলনের লংমার্চে বাধা, প্রতিবাদে বিক্ষোভ - News Bangla 24 BD
News Head
 সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার

সিলেটে ইসলামী আন্দোলনের লংমার্চে বাধা, প্রতিবাদে বিক্ষোভ


মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে মিয়ানমার অভিমুখে রোববার সকালে লংমার্চ শুরুতেই প্রশাসনের কঠোর বাধার মুখে স্থগিত করতে বাধ্য হন নেতৃবৃন্দ।
এর প্রতিবাদে সিলেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের লংমার্চমুখী নেতৃবৃন্দ তাৎক্ষণিক বিক্ষোভে ফেটে পড়েন।
সিলেট নগরীর শিশু পার্কের সম্মুখ থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল বের করে নগরীর কোর্ট পয়েন্টে এসে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।
সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সিলেট মহানগর সভাপতি মুফতি মু. ফখর উদ্দিন ও মহানগর সেক্রেটারী ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ।
বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, এ সরকার ইসলামের দোহাই দিয়ে ক্ষমতায় এসে একের পর এক ইসলাম বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। এমনকি মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধের দাবীতে দলমত নির্বিশেষে ধর্মপ্রাণ মুসলমানগণ ঐক্যবদ্ধভাবে লংমার্চে যাওয়ার প্রস্তুতিকালে প্রশাসনের বাধা সরকারের ইসলাম ও মানবতা বিরোধী কার্যকলাপের বহিঃপ্রকাশ। তাই পীর সাহেব চরমোনাই’র যে কোন নির্দেশ বাস্তবায়নের জন্য সিলেটের ধর্মপ্রাণ মুসলমানগণ প্রয়োজনে রক্ত দেবে, শহীদ হবে তবুও রাজপথ ছাড়বে না।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সিলেট জেলা সভাপতি নজির আহমদ, ইসলামী যুব আন্দোলন জেলা আহবায়ক মাওলানা নজির হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সেক্রেটারী হেলাল আহমদ, ইশা ছাত্র আন্দোলন জেলা সভাপতি মু. সোহেল আহমদ সহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ