News Bangla 24 BD | জাবিত উপাচার্যের আশ্বাসে ছাত্রজোটের আন্দোলন প্রত্যাহার পুনরায় ভর্তি কার্যক্রম শুরু - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

জাবিত উপাচার্যের আশ্বাসে ছাত্রজোটের আন্দোলন প্রত্যাহার পুনরায় ভর্তি কার্যক্রম শুরু


সাগর কর্মকার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মাননীয় উপাচার্য ড. ফারজানা ইসলামের আশ্বাসে প্রগতিশীল ছাত্রজোট “বিভাগ উন্নয়ন ফি” বাতিলের চলমান আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। আন্দোলন প্রত্যাহারের পর ভর্তি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

রবিবার দুপুড় ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের সামনে প্রগতিশীল ছাত্রজোট পুনরায় উন্নয়ন ফি বাতিলের দাবিতে অবরোধ কর্মসূচি সক্রিয় হয়ে উঠলে উপাচার্য সেখানে উপস্থিত হন।

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “শিক্ষার্থীদের কাছ থেকে বিভাগ উন্নয়ন ফি না নেওয়ার ব্যাপারে বিভাগীয় সভাপতিদের সাথে এ বিষয়ে আলোচনা হয়েছে। বিভাগ উন্নয়ন ফি থাকার কারণ হলো আসলে রাষ্ট্র বিশ্ববিদ্যালযের জন্য যে পরিমাণ বাজেট দেয় তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। শিক্ষার্থীদের সুষ্ঠ পড়াশোনার কল্যাণের কথা চিন্তা করে এবং বাজেট ঘাটতি দূর করতেই আমাদেরকে বিভাগ উন্নয়ন ফি নিতে হয়। আগামী বছর থেকে এটি যেনো রাষ্ট্রের কাছ থেকেই আদায় করা যায় সে বিষয়ে আমরা চেষ্টা করবো।”

উপাচার্যের আশ্বাস পেয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
উল্লেখ্য, জাবিতে ১ম বর্ষে ভর্তির মেধাতালিকা থাকা শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি ফি ছাড়াও আলাদা করে নেয়া হচ্ছে বিভাগ উন্নয়ন ফি। যার পরিমাণ ছিল ৫-১০ হাজার টাকা। পরবর্তীতে আন্দোলনের মুখে প্রশাসন এর পরিমাণ সর্বোচ্চ ৮ হাজার টাকা ঘোষণা করে। কিন্তু এই ফি অবৈধ দাবি করে তা সম্পূর্ণ বাতিলের দাবিতে গত ৫ ডিসেম্বর থেকে আন্দোলন চালিয়ে আসছিল প্রগতিশীল ছাত্রজোট। তারই অংশ হিসেবে রবিবার সকাল ৯টা থেকে প্রশাসনিক ভবন অবরোধ করেন তারা।

এদিকে উপাচার্যের আশ্বাসে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিলেও ভিন্ন আঙ্গিকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। ছাত্রজোটের পক্ষ থেকে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল বলেন, “পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর ব্যয়ভার রাষ্ট্রকেই নিতে হবে। বিভাগের উন্নয়নের টাকাও রাষ্ট্রকেই বহন করতে হবে। আমরা আপাতত আমাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করছি। তবে যতদিন পর্যন্ত এই অবৈধ ফি নেয়া বন্ধ না হবে ততদিন আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।

এ বিভাগের অন্যান্য সংবাদ