News Bangla 24 BD | আলেপ্পোর থেকে সাড়ে ৩শ’ জন নিরাপদ স্থানে - News Bangla 24 BD
News Head
 আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার

সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত আলেপ্পো নগরী থেকে বেসামরিক নাগরিক ও যোদ্ধাদের অপসারণ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে বন্ধ থাকা সত্ত্বেও রবিবার সাড়ে ৩শ’ মানুষ পূর্বাঞ্চলের একটি এলাকা ছেড়ে চলে যেতে পেরেছে। সোমবার এক মেডিকেল কর্মকর্তা এ কথা জানান।

এর আগে অপসারণ প্রক্রিয়া শুরু করতে বেশ কয়েকটি বাস আলেপ্পোতে ঢোকে। তবে বন্দুকধারীরা বাসগুলোতে হামলা চালালে একেবারে শেষ মুহূর্তে অপসারণ প্রক্রিয়া বন্ধ ঘোষণা করা হয়। তা সত্ত্বেও সাড়ে ৩শ’ মানুষ ওই এলাকা ছাড়তে সক্ষম হন।
আলেপ্পো নগরীতে পর্যবেক্ষক নিয়োগ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটির প্রস্তুতির প্রেক্ষাপটে এ খবর পাওয়া গেছে। সিরিয়ার মিত্র রাশিয়া নিরাপত্তা পরিষদের পদক্ষেপে সতর্ক সমর্থন দিচ্ছে।
অপসারণ কাজে নিয়োজিত চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের একটি দলের প্রধান আহমাদ আল দিস বলেন, পূর্ব আলেপ্পোর বিভিন্ন এলাকা থেকে পাঁচটি বাসে করে সাড়ে ৩শ’ মানুষ নিরাপদ স্থানে আসতে পেরেছে।
তিনি বলেন, তাদের অবস্থা করুণ। তারা ক্ষুধার্ত। তারা খাবার, পানি কিছুই পায়নি। শিশুরা সর্দিতে আক্রান্ত। এমনকি তারা টয়লেটেও যেতে পারেনি।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, রাশিয়া ও তুরস্ক সিরীয় সরকারকে তাদের সর্বশেষ নিয়ন্ত্রিত এলাকা দিয়ে বাস চলাচলের অনুমতি দেয়ার আহবান জানানোর পর সাড়ে ৩শ’ মানুষ এলাকা ছাড়তে সক্ষম হয়েছে। বাসস
এ বিভাগের অন্যান্য সংবাদ