News Bangla 24 BD | যেসব কারণে অল্প বয়সীদের স্থুলতা বৃদ্ধি পাচ্ছে
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

যেসব কারণে অল্প বয়সীদের স্থুলতা বৃদ্ধি পাচ্ছে


স্মার্টফোন নিয়ে শিশুদের দীর্ঘ সময় পড়ে থাকা অতিরিক্ত টিভি দেখার মতোই ক্ষতিকর বলে জানিয়েছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। যারা দিনে পাঁচ ঘণ্টার বেশি বিভিন্ন গ্যাজেট নিয়ে ব্যস্ত থাকে তাদের ৪৩ শতাংশের স্থূলতার সমস্যা হতে পারে। এসব ছেলে-মেয়েরা সাধারণত চিনিযুক্ত কোমল পানীয় গ্রহণ করে। এছাড়া তারা কম শরীরচর্চা করে এবং ঘুমে তাদের অনিয়ম হয়।

হার্ভার্ডের ওই গবেষকদল পঁচিশ হাজার তরুণ-তরুণীর উপর পরীক্ষা চালান, যাদের বয়স ১৪ থেকে ১৮ এর মধ্যে। গবেষক দলের প্রধান ড. এরিকা কেনি বলেন, ‘স্মার্টফোন, ট্যাবলেট, কম্পিউটার ও ভিডিও গেমে স্থূলতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।’

গবেষকদলের মতামত হচ্ছে শিশুদের টিভি দেখা যেমন সীমিত রাখতে হয় তেমনি মোবাইলের সাথে সময় কাটানোও নিয়ন্ত্রণ করতে হবে। দীর্ঘ সময় মোবাইল নিয়ে পড়ে থাকা অতিরিক্ত টিভি দেখার মতোই ভয়াবহ।

গবেষণার ফলাফল প্রকাশিত হয় শিশুদের একটি সাময়িকী ‘দ্য জার্নাল অব পেডিয়াট্রিকস্’ এ। গবেষণায় দেখা যায় এখনকার শিশু ও টিনেজাররা টেলিভিশনের চেয়ে বিভিন্ন গ্যাজেটে বেশি সময় দেয়। ৫ থেকে ১৫ বছরের শিশু ও টিনেজাররা সপ্তাহে গড়ে পনের ঘন্টা অনলাইনে কাটায়। সেখানে টিভিতে কাটায় সাড়ে তের ঘন্টা। স্কুলের ছেলে-মেয়েদের মধ্যে স্থূলতা একটি বড় সমস্যা আকারে হাজির হয়েছে।

গবেষণায় দেখা যায় প্রাথমিক বিদ্যালয়ে পড়া শেষ করা প্রতি তিনজন ছাত্রের একজন স্থূলতার সমস্যায় আক্রান্ত। সকালের নাস্তার আগ মুহূর্ত এবং রাতের খাবারের পরপর স্মার্টফোন ব্যবহার সীমিত বা ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন গবেষকরা।

অতিরিক্ত টিভি দেখার মতো স্মার্টফোন ও ট্যাবলেট নিয়ে পড়ে থাকাও ঝুঁকিপূর্ণ। কারণ ট্যাবলেট বা স্মার্টফোনগুলোও এক একটি ছোটখাট টিভি স্ক্রিন। শিশু ও টিনেজদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় তাদেরকে অতিরিক্ত ব্যবহার থেকে বিরত থাকতে হবে বা রাখতে হবে বলে মনে করেন হার্ভার্ডের ওই গবেষক দল।

সূত্র: টেলিগ্রাফ

এ বিভাগের অন্যান্য সংবাদ