News Bangla 24 BD | বেড়েছে ইয়াবা আসক্তি - News Bangla 24 BD
News Head
 সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার

দেশে গত এক বছরে ইয়াবা আসক্তি বেড়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক (অপারেশন্স ও গোয়েন্দা) সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ একথা জানিয়েছেন।

তিনি বলেন, ইয়াবার আসক্তি প্রায় ১৫ থেকে ২০ শতাংশ বেড়েছে। এর সিংহভাগই স্কুল-কলেজের তরুণ-তরুণী। তবে বর্তমানে কতজন ইয়াবায় আসক্ত সে বিষয়ে কোনো স্টাডি না থাকলেও মাদকসেবী নারীদের সংখ্যা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে বলে জানান তৌফিক উদ্দিন।

মঙ্গলবার ভারতে অধিদফতরের মহাপরিচালক পর্যায়ের বৈঠক রয়েছে। সেখানে সীমান্ত পথে আসা ইয়াবা এবং ফেন্সিডিল নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি।

মূলত ২০১৬ সালের নভেম্বরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরসহ বিভিন্ন বাহিনীর জব্দকৃত মাদকের তালিকা নিয়েই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে রাজধানীর তেজগাঁওয়ে প্রকাশ্যে মাদক বিক্রির বিষয়ে অধিদফতরের ভূমিকা জানতে চাইলে পরিচালক বলেন, আমরা প্রায়ই তথ্য পেয়ে অভিযান চালিয়ে অনেককে গ্রেফতার করা হয়। কিন্তু তারা ছোট ছোট পুরিয়ায় মাদক কেনাবেচা করায় উদ্ধারের পরিমাণ কম থাকে। আমরা এগুলোর পৃষ্ঠপোষকদেরও চিহ্নিত করেছি।

সংবাদ সম্মেলনে তৌফিক উদ্দিন বলেন, বড়দিনে ও থার্টিফাস্ট নাইট উদযাপনকালে মাদকদ্রব্যের পাচার, অপব্যবহার এবং মাদক সংক্রান্ত অপরাধ যাতে না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্টদের ইতোমধ্যে নির্দেশনা জারি করা হয়েছে। এ দুই দিবসকে ঘিরে ঢাকা মেট্রো উপ-অঞ্চল, ঢাকা জেলা কার্যালয় এবং ঢাকার বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সমন্বয়ে অভিযান পরিচালিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ