ঝিনাইদহের কালীগঞ্জে কৃষি উপকরন বিতরণ হল ৭২ জন কৃষকদের মধ্যে
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সোমবার দুপুরে ৭২ জন কৃষকের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করেছে। উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমান প্রধান অতিথি থেকে এসব কৃষকের মধ্যে কৃশি উপকরণ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা কৃষি প্রশিক্ষন কর্মকর্তা নাজমূল আহসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল করিম, মৎস অফিসার আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজা, মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শরিফা আক্তার, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস প্রমুখ। ২০১৬-১৭ অর্থ বছরে রবি মৌসুমে রাজস্ব বাজেটের আওতায় ফসলের উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণের জন্য ৭২ জন কৃষকের মধ্যে ৫৬ জনকে ভুট্রা ১০ জনকে সরিষা, ৪ জনকে পিয়াজ ও ২ জন বিটি বেগুন প্রদর্শন প্লট করার জন্য এসব কৃষি উপকরণ প্রদান করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহিদুল করিম বলেন, ৫৬ জন ভুট্রা চাষীর প্রত্যেককে ডিএপি ৩০ কেজি, এমওপি ১৫ কেজি, বরিক এ্যাসিড দেড় কেজি, দস্তা ২ কেজি, ম্যাগনেশিয়াম সালফেট ১০ কেজি। ১০ জন সরিষা চাষীরকে ইউরিয়া ৪০ কেজি, পটাশ ১৭ কেজি, টিএসপি ৩৫ কেজি, জীপ সার ৩০ কেজি, বরিক এ্যাসিড ২ কেজি, দস্তা সার দেড় কেজি। ২ জন বিটি বেগুন চাষীর ইউরিয়া ৪০ কেজি, পটাশ ২৭ কেজি, টিএসপি ১৩ কেজি। ৪ জন পিয়াজ চাষীর ইউরিয়া ৫০ কেজি, পটাশ ৩০ কেজি, টিএসপি ৫০ কেজি, জীপসার ২০ কেজি করে প্রদান করা হয়।

অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী
স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার
বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ
রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী
গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার
গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল
এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
টঙ্গীতে র্যাবের অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ১১ 