News Bangla 24 BD | বার্লিনের ক্রিসমাস মার্কেটে ট্রাক হামলায় নিহত ১২ - News Bangla 24 BD
News Head
 আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার

বার্লিনের ক্রিসমাস মার্কেটে ট্রাক হামলায় নিহত ১২


ডেস্ক: জার্মানির রাজধানী বার্লিনে ব্যস্ত ক্রিসমাস মার্কেটের ভিড়ে লরি ‘চালিয়ে দেওয়ার’ ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন; আহত হয়েছেন কমপক্ষে ৪৮ জন। সোমবার ক্রিসমাসের মৌসুমের সন্ধ‌্যায় ব্রাইটশেইডপ্লাৎজের এ ঘটনা ঘটে।

বার্লিনের শপিংকেন্দ্র হিসেবে পরিচিত ক্রিসমাস মার্কেটে এই হামলার ঘটনাটি ঘটে। এই ঘটনায় মার্কেটের বেশ কিছু দোকান ভেঙ্গে পড়েছে। ঘাতক ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে। নিহত হয়েছে তার এক সঙ্গী।

জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ইতিমধ্যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বার্লিনের মেয়রের সাথে যোগাযোগ করেছেন। তার মুখপাত্র স্টিফেন টুইটারে জানান, ‘আমরা শোকাহত।’ সেই সাথে তিনি আহতরা যেন সবধরনের সাহায্য পায় সেই আশা ব্যক্ত করেছেন।

জার্মানির প্রেসিডেন্ট জোকিম এক বিবৃতিতে বলেন, ‘বার্লিনের জন্য এটি একটি ভয়ঙ্কর সন্ধ্যা এবং আমাদের দেশের জন্যও।’

ট্রাক চালিয়ে মানুষ চাপা দেয়ার এই ঘটনার সাথে গত ১৪ই জুলাই ফ্রান্সের নিস শহরে লরি হামলার মিল রয়েছে। ঐ হামলায় ৮৬ জন নিহত হয়েছিল। পরবর্তীতে তথাকথিত ইসলামিক স্টেট ঐ হামলার দায়িত্ব স্বীকার করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ