News Bangla 24 BD | তুরস্কে গুলিতে রাশিয়ার রাষ্ট্রদূত নিহত - News Bangla 24 BD
News Head
 আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার

তুরস্কে আততায়ীর গুলিতে রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কারলফ নিহত হয়েছেন। মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে। রাজধানী আঙ্কারায় এক আর্ট গ্যালরিতে এই হামলার ঘটনা ঘটে।

তুর্কী সংবাদমাধ্যম খবর দিচ্ছে, তিনি সেখানে ভাষণ দেয়ার সময় আততায়ী সিরিয়ার আলেপ্পো শহর সম্পর্কে চিৎকার করে কিছু বলে এবং মি. কারলফের ওপর গুলি ছোঁড়ে।

ঘটনায় বেশ কয়েক জন মানুষ আহতও হয়েছেন। অকুস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, আর্ট গ্যালারির মেঝেতে স্যুট পরা দুই ব্যক্তি পড়ে রয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোফা বলেছেন, এই সন্ত্রাসবাদী আক্রমণ সহ্য করা হবে না।

ওদিকে রুশ সংসদের একজন সদস্য লেওনিদ স্লাটস্কিকে উদ্ধৃত করে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা খবর দিচ্ছে, মি. কারলফের হত্যার পরও মঙ্গলবার মস্কোতে সিরিয়ার সঙ্কট নিয়ে রাশিয়া, ইরান এবং তুরস্কের মধ্যে আলোচনা চলবে।

সিরিয়ার সঙ্কট নিয়ে তুরস্ক এবং রাশিয়ার মধ্যে বিবাদ চলছে। সিরীয় সরকারের প্রতি রাশিয়ার সমর্থনের প্রতিবাদে ইস্তানবুলে রুশ দূতাবাসের বাইরে সম্প্রতি বিক্ষোভ হয়েছে। তবে আলেপ্পোয় যুদ্ধবিরতির ব্যাপারে তুরস্ক ও রাশিয়া সরকার সহযোগিতার ভিত্তিতেই কাজ করছিল।

ওদিকে এই ঘটনার ওপর মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কারবি বলেছেন, ‘উৎস যাই হোক না কেন, আমরা এই ধরনের সহিংসতার নিন্দা জানাই। আমরা তার জন্য প্রার্থনা করছি।’ সূত্র: বিবিসি।

এ বিভাগের অন্যান্য সংবাদ