News Bangla 24 BD | লন্ডনে শত কন্ঠে মুক্তির গান গেয়ে ইতিহাস সৃষ্টি করলেন প্রবাসীরা
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

লন্ডনে শত কন্ঠে মুক্তির গান গেয়ে ইতিহাস সৃষ্টি করলেন প্রবাসীরা


মকিস মনসুর: এটিএন বাংলা ইউকে’র আয়োজনে বহির্বিশ্বে এই প্রথম ১১০ জন শিল্পী একসঙ্গে লন্ডনের রয়েল রিজেন্সী হলে হাজারো দর্শকের উপস্থিতিতে শত কন্ঠে মুক্তির গান গেয়ে গত ১৮ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় উৎসব উদ্‌যাপন করে নব ইতিহাস সৃষ্টি করেছেন প্রবাসী বাঙালীরা। জনপ্রিয় উপস্থাপিকা উর্মী মাজহারের পরিচালনায় ও খ্যাতিমান শিল্পী ড. ইমতিয়াজ আহমদের সঙ্গীত নির্দেশনায় লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে ১শ’ ১০ জন নবীন-প্রবীণ শিল্পী মুক্তিযুদ্ধের ১২টি জনপ্রিয় গান একসঙ্গে একই মঞ্চে গেয়ে শোনান বলে ডেইলি সিলেট এন্ড দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক মন্ডলীর সভাপতি সাংবাদিক মকিস মনসুর আহমদ জানিয়েছেন।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যারত্ন শেখ হাসিনা ও লন্ডনে বসবাসরত বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার লিখিত বাণী শোনানো হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এটিএন বাংলা ইউকে’র সিইও হাফিজ আলম বকস।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ নাজমুল কাওনাইন, বাংলাদেশ থেকে আগত পংকজ দেবনাথ এমপি, সুলতান মাহমুদ শরীফ, সৈয়দ সাজিদুর রহমান ফারুক.আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংবাদিক এমদাদুল হক চৌধুরী ও এটিএন বাংলা ইউকে’র এমডি সুফি মিয়া মোস্তাক বাবুল প্রমুখ।
কবিতা আবৃত্তি করেন উর্মী মাজহার ও সালাউদ্দিন শাহীন।
স্বাগত বক্তব্যে এটিএন বাংলা ইউকে’র সিইও হাফিজ আলম বকস উপস্থিত সবাইকে সহযোগীতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা এ আয়োজন করেছি। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে ব্রিটেনে বেড়ে ওঠা মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্মের সামনে আমাদের বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরার লক্ষে এটিএন বাংলা ইউকে’ এরকম আর ও আয়োজন করবে বলে অভিমত তুলে ধরেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ