কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী
ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদিকে নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে গেছেন। রোহিঙ্গা সঙ্কট নিরসনের উপায় খুঁজে বের করতে তারা শরণার্থী শিবিরে যান।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে কুতুপালং ক্যাম্পের হেলিপ্যাডে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন- পররাষ্ট্র সচিব শহিদুল হক, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদিসহ দু’দেশের বিভিন্ন শীর্ষ কর্মকর্তারা।
দুই মন্ত্রী উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করেন। এ সময় মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সে দেশের সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী ও রাখাইন সম্প্রদায়ের নির্যাতনের কাহিনী শোনেন এবং তাদের সমবেদনা জানান।

সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক
অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী
স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার
বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ
রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী
গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার
গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল
এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা 