News Bangla 24 BD | জর্ডানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ৪ পুলিশ নিহত - News Bangla 24 BD
News Head
 আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার

জর্ডানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ৪ পুলিশ নিহত


জর্ডানে রোববার চার হামলাকারীসহ ১৪ জন মারা যাওয়ার পর দুই দিন যেতে না যেতেই মঙ্গলবার সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে চার পুলিশ সদস্য মারা গেলেন।

রোববার ঐতিহাসিক কারাক শহরের হামলার দায় স্বীকার করে আইএস। এরপর শুরু হয় সন্ত্রাসী নেটওয়ার্কের শেকড় উপড়ে ফেলার অভিযান। মঙ্গলবার এই কারাক শহরে এক বাড়িতে অভিযানের সময় নিহত হন পুলিশের চার সদস্য ও এক সন্ত্রাসী।

সরকারি কর্মকর্তা মোহাম্মদ মোমানি জানিয়েছেন, কারাকের একটি বাড়িতে অবস্থান করছিল সন্ত্রাসী নেটওয়ার্কের সদস্যরা। খোঁজ পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে ফেলেন। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে পুলিশের চার সদস্য নিহত ও ১১ সদস্য আহত হন।

মোমানি আরো জানান, শুধু কারাক নয়, সারা দেশে সন্ত্রাসবিরোধী অভিযান নিয়ে আলাপ-আলোচনা করছেন তারা। আরো অভিযানের প্রস্তুতি চলছে।

কারাকের হামলার দায় আইএস স্বীকার করলেও তাদের বিষয়ে কোনো মন্তব্য করেনি জর্ডান। ইরাক ও সিরিয়ায় আইএসবিরোধী সামরিক জোটে অংশ নেওয়ার প্রতিশোধ হিসেবে এ হামলা করা হয়েছে বলে দাবি করে এই জঙ্গিগোষ্ঠী।

এ বিভাগের অন্যান্য সংবাদ