News Bangla 24 BD | গ্রুপ ভিডিও চ্যাট চালু করলো ফেসবুক মেসেঞ্জার
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

গ্রুপ ভিডিও চ্যাট চালু করলো ফেসবুক মেসেঞ্জার


আবারও নতুন ফিচার শুরু করল ফেসবুক মেসেঞ্জার। গ্রুপ ভিডিওকল ফিচারের মাধ্যমে এখন থেকে মেসেঞ্জারে থাকা একাধিক বন্ধুর সঙ্গে একসঙ্গে ভিডিও চ্যাট করা যাবে। ম্যাশেবল তাদের এক প্রতিবেদনে জানিয়েছে এই তথ্য।

মেসেঞ্জারে ভিডিও চ্যাট করার সুবিধা চালু হয়েছে বেশ কিছুদিন। তবে সেটি শুধু নির্দিষ্ট একজনের সঙ্গে চ্যাট করার ক্ষেত্রে প্রযোজ্য ছিল। গ্রুপ ভিডিও চ্যাটের আওতায় একাধারে সর্বোচ্চ ছয়জনের সঙ্গে ভিডিও চ্যাট করা সম্ভব হবে।

মেসেঞ্জারের সর্বশেষ ব্যবহার করা সব ব্যবহারকারীই এই ফিচার উপভোগ করতে পারবেন। একই সঙ্গে মেসেঞ্জারের এই সংস্করণে গ্রুপ ভিডিওকলের সঙ্গে আরো একটি নতুন ফিচার চালু করা হয়েছে। স্ন্যাপচ্যাটের আদলে গড়া এই ফিচারের মাধ্যমে বিভিন্ন অ্যানিমেটেড মাস্ক ব্যবহার করা যাবে ভিডিও ক্লিপে কিংবা গ্রুপ ভিডিও চ্যাটে।

গ্রুপ ভিডিও কল করার জন্য বিশেষ কোনো নিয়ম অনুসরণ করতে হবে না। ঠিক যেমনটা ওয়ান-টু-ওয়ান ভিডিও কল করার জন্য ভিডিওকল আইকনে ক্লিক করলেই কল চলে যেত, এখানেও ঠিক তেমনটাই।

যদিও একাধারে ছয়জন ভিডিও চ্যাট করতে পারবে, কিন্তু ভিডিও ছাড়া শুধু অডিওর মধ্যে ৫০ জন পর্যন্ত যোগ হতে পারে এই গ্রুপ কলে।

মেসেঞ্জারের নিন্দুকের অভাব নেই। তবে ফিচার যোগ করার দিক থেকে মেসেঞ্জার কখনো থেমে থাকেনি। মাত্র কয়েক দিন আগে বেশ কিছু ইন্সট্যান্ট গেম যুক্ত করে ফেসবুক। তা ছাড়া অন্যান্য মেসেজিং অ্যাপ, যেমন—হোয়াটসঅ্যাপের চেয়ে ব্যবহারকারী কিংবা ফিচার সবকিছুর দিক থেকে বেশ এগিয়ে মেসেঞ্জার।

এ বিভাগের অন্যান্য সংবাদ