যুক্তরাজ্যের নটিংহামশায়ারের শেরউড জঙ্গল শেরউড জঙ্গল রবিন হুডের জঙ্গল হিসেবে পরিচিত। সেই জঙ্গলে ধাতু আবিষ্কারক যন্ত্রের সাহায্যে আবর্জনার মধ্যে মার্ক থম্পসন (৩৪) নামে অপেশাদার এক ব্যক্তি মধ্যযুগের একটি আংটির সন্ধান পান।হস্তনির্মিত সেই আংটিটির মূল্য হতে পারে ৮৭ হাজার ডলার। খবর ডেইলি মেইল এর।
শেরউড জঙ্গলে আবর্জনার স্তূপের ধাতু আবিষ্কারক যন্ত্রের সাহায্যে আংটিটি খুঁজে পান মার্ক। বেলচা দিয়ে মাটি সরাতে দেখতে পান একটি সোনার আংটি জ্বলজ্বল করছে। এটি নীলকান্তমণি দিয়ে সুসজ্জিত ছিল।
মার্ক বলেন, ‘আমি ধাতু আবিষ্কারক যন্ত্র নিয়ে একটি দলের সঙ্গে ওই স্থানে যাই। ২০ মিনিটের মধ্যে আমি সংকেত শুনতে পাই। যখন আমি সোনার তৈরি আংটিটি দেখতে পাই, তখন খুবই উত্তেজিত হয়ে পড়ি। কিন্তু ওই সময় আমি বুঝতে পারিনি, এটা কীভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। আমি নিলামকারীদের এটিকে ২৫ হাজার ডলার থেকে ৮৭ হাজার ডলারে বিক্রির পরামর্শ দিয়েছি। ’

গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি
পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে
কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী
নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আত্মপ্রকাশ 