শাবি বন্ধের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ ও বিরোধের জেরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে শাবি’র সাধারণ শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সাধারণ ছাত্র-ছাত্রীরা অবরোধের সৃষ্টি করে। বেলা ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলছিল। অবরোধের কারণে সিলেট-সুনামগঞ্জ সড়কের এ অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তবে, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শাবির সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক আহবায়ক সারোয়ার তুষার বলেন, ‘ছাত্রলীগের কারণে শাবি ক্যাম্পাস বন্ধ করা অনাকাঙ্খিত। সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগের দায়ভার কেন নেবে। আমরা অবিলম্বে ক্যাম্পাস খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।’

সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক
অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী
স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার
বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ
রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী
গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার
গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল
এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা 