News Bangla 24 BD | নারায়ণগঞ্জে ভোট গ্রহণ চলছে - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

বহুল আলোচিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। ইতিমধ্যে ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেছেন। তারা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। প্রায় পৌনে পাঁচ লাখ ভোটার আগামী পাঁচ বছরের জন্য তাদের সিটি মেয়র বেছে নিতে ভোট দিচ্ছেন আজ।

এ নির্বাচন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি উৎকণ্ঠাও বিরাজ করছে নারায়ণগঞ্জবাসীর মনে। নির্বাচনী এলাকায় আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ভোট গ্রহণ ও ভোটারদের নিরাপত্তায় মাঠে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সাড়ে ৯ হাজার সদস্য মোতায়েন রয়েছে।

নির্বাচনপ্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দল বেঁধে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের অনুকূল পরিবেশ বিদ্যমান বলে মনে করছেন ভোটাররা।

প্রধান দুই মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান ধানের শীষে ভোট দিয়ে পরিবর্তনের সূচনা করতে ভোটারদের সহযোগিতা চেয়েছেন।

দলীয়ভাবে ও দলীয় প্রতীকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনেই প্রথম ভোট হচ্ছে। এর আগে সব সিটি করপোরেশনে দলনিরপেক্ষ ভোট হয়েছে।

গত ২৪ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত এখানে বড় ধরনের কোনো অভিযোগ ওঠেনি। প্রার্থীদের মধ্যে একে অপরকে আক্রমণ করে বক্তব্য দেওয়ার ঘটনাও ছিল কম। কাউন্সিলর প্রার্থীদের নিয়ে শঙ্কা থাকলেও তাদের মধ্যেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সরকারি দলের নেতা, এমনকি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও স্বীকার করেছেন, এই নির্বাচনের পরিবেশ ভালো আছে। নির্বাচন কমিশন, সরকার ও পুলিশ প্রশাসন বারবার আশ্বস্ত করছে, নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচনে থাকা পাঁচ মেয়র প্রার্থী ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

ভোটারদের অভয় দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে তারা। নির্বাচন কমিশন সচিব আবদুল্লাহ বলেছেন, শঙ্কা দূর করে সুষ্ঠু ভোট অনুষ্ঠানে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোট সুষ্ঠু হবে বলে তার আশা।

দ্বিতীয়বারের মতো অনুষ্ঠেয় এই নির্বাচনে মোট ২০১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে লড়ছেন সাতজন। যদিও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী কামাল প্রধান ও কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস বিএনপি মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে গেছেন। অন্য তিন প্রার্থী হলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহবুবুর রহমান ইসমাইল (কোদাল), ইসলামী আন্দোলনের মাসুম বিল্লাহ (হাতপাখা) ও ইসলামী ঐক্যজোটের এজহারুল হক (মিনার)। ২৭ ওয়ার্ডে ২৭টি কাউন্সিলর পদে প্রার্থী ১৫৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলরের ৯টি পদে ৩৮ জন প্রার্থী রয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ