সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রধান শিক্ষকের
কক্সবাজারে শিক্ষা সফর শেষে ময়মনসিংহের মুক্তাগাছায় বাড়ি ফেরার পথে মুক্তাগাছার মন্ডলসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাফর সাদেকের মৃত্যুতে মুক্তাগাছায় সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার সকালে তার মৃত্যুর খবর মুক্তাগাছায় পৌঁছাতেই সর্বস্তরের মানুষ বেদনা ভারাক্রান্ত হয়ে পড়েন।
নিহতের সহকর্মী সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে শিক্ষা সফর শেষে বাসযোগে মুক্তাগাছায় ফিরছিলেন তিনি। শনিবার ভোররাতে বাসটি কিশোরগঞ্জ এলাকায় বিরতির উদ্দেশ্যে থামে। জাফর সাদেক বাসটি থেকে নামার সময় একটি দ্রুতগামী প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ খবর উপজেলা এলাকায় পৌঁছলে নিজ প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারী-শিক্ষার্থীসহ উপজেলার সব স্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা বলেন, জাফর সাদেকের মৃত্যুতে শিক্ষা ক্ষেত্রে যে ক্ষতি হলো তা পূরণ হওয়ার নয়।

সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক
অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী
স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার
বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ
রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী
গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার
গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল
এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা 