News Bangla 24 BD | সিলেটের ইজতেমায় আগত মুসল্লিদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প - News Bangla 24 BD
News Head
 সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার

সিলেটের ইজতেমায় আগত মুসল্লিদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প


আগামী ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর ২০১৬ইং তারিখে শুরু হচ্ছে সিলেটের বিশ্ব ইজতেমা। দক্ষিণ সুরমা উপজেলার ১ নম্বর মোল্লারগাঁও ইউনিয়নের সুনামগঞ্জ-তেমুখি বাইপাস সড়কের পাশের মাঠে সিলেট জেলা ইজতেমার অনুষ্ঠিত হবে। ইজতেমায় আগত মুসল্লিদের জন্য মাঠের পাশে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হচ্ছে। অনলাইন পত্রিকা সিলেট নিউজ ওয়ার্ল্ড ডটকমের উদ্যোগে ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের আর্থিক সহযোগীতায় মুসল্লিদের ফ্রি চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় সকল প্রকার ওষধ দেওয়া হবে। ফ্রি মেডিকেল ক্যাম্প ও ইজতেমার সকল সংবাদ গুরুত্ব সহকারে প্রকাশ করবে সিলেট নিউজ ওয়ার্ল্ড ডটকম।

সিলেটে অনুষ্ঠিতব্য ইজতেমায় বয়ান করবেন ভারতের দিল্লি ও ঢাকার কাকরাইল মসজিদের তাবলীগ জামাতের মরুব্বীগন।মুসল্লিদের কলরব আর ‘আমিন’ ‘আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে এবার মুখরিত হবে আধ্যাত্মিক রাজধানী সিলেট। এ ইজতেমায় অন্তত ১২ লাখ মুসল্লির সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে।

বিগত বেশ কয়েক বছর আগে ১৯৬৫ ও ১৯৮৪ সালে সিলেট জেলার সুরমা নদীর দক্ষিণ তীর সংলগ্ন টেকনিক্যাল মাঠে ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল।

উল্লেখ্য, তাবলীগ জামাত ছয়টি উসুল নিয়ে কাজ করে। তা সংক্ষিপ্ত দেওয়া হল। মোটমুটি কয়েকটি গুণের উপর মেহনত করিয়া আমল করিতে পারিলে ইসলামী দ্বীনের উপর চলা অতি সহজ।
গুণগুলো হচ্ছে : ১) কালেমা , ২) নামায , ৩) এলেম ও জিকির ৪) একরামুল মুসলেমিন, ৫) তাসহিহে নিয়্যত, ৬) দাওয়াত ও তাবলীগ।

এ বিভাগের অন্যান্য সংবাদ