সাবেক কমিশনার নাজির হোসেন মারা গেছেন
অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ডের সাবেক কমিশনার মো. নাজির হোসেন মারা গেছেন(ইন্নালিল্লাহি…রাজিউন)। রোববার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, ছেলে ও মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
নাজির হোসেন বর্তমান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের মামা। এছাড়া ঢাকার পঞ্চায়েতের শেষ সরদার মরহুম মাজেদ সরদারের বড় ছেলে।তার মৃত্যুতে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মো. নাজির হোসেন অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছিলেন। আজ বাদ আছর মরহুমের জানাযা আগাসাদেক রোডস্থ বাংলাদেশ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।পরে লাশ আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। বিধি অনুযায়ী তাঁর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সোমবার নগর ভবনের প্রধান কার্যালয়সহ ৫টি আঞ্চলিক কার্যালয় অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে।

সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক
অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী
স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার
বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ
রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী
গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার
গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল
এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা 