ঝিনাইদহে প্রথম ই-নামজারি সিস্টেম এর পাইলট প্রকল্প প্রশিক্ষণ কর্মসূচী
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ভুমি তথ্য এবং সেবা কাঠামোর আওতায় ঝিনাইদহ সদর উপজেলায় ই-নামজারি সিস্টেম এর পাইলট প্রকল্প বাস্তবায়নের জন্য ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মসূচীর উদ্বোধন করেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহ্ফুজুর রহমান।
ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপ-ভূমি সংস্থার কমিশনার এস এম রইজ উদ্দিন আহম্মদ, এটুআই প্রোগ্রামের ন্যাশনাল কনসালট্যান্ট মোহাম্মদ এনামুল হক, ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ মন্ডল, স্থানীয় সরকারের উপ-সচিব আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উসমান গনি’র উপস্থাপনায় কর্মশালায় ৬ টি উপজেলার নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড উপস্থিত ছিলেন। ৪ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় সদর উপজেলার ১৮ টি ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের কর্মকর্তা এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা অংশ নেয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের সহযোগীতায় অনলাইন এ নামজারি সিস্টেম বাস্তবায়িত হবে।
সারাদেশের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় এ কর্মসূচী প্রথম বাস্তবায়িত হতে যাচ্ছে। এ পাইলট প্রকল্প বাস্তবায়িত হলে সাধারণ মানুষ সবধরনের হয়রানি ও দালালের প্রভাব ছাড়াই সহজেই ভূমি সেবা পাবেন বলে জানায় আয়োজকরা।

সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক
অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী
স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার
বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ
রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী
গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার
গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল
এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা 