News Bangla 24 BD | ১৬১ আরোহী নিয়ে রানওয়ে থেকে ছিটকে গেল ভারতীয় বিমান - News Bangla 24 BD
News Head
 আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার

১৬১ আরোহী নিয়ে রানওয়ে থেকে ছিটকে গেল ভারতীয় বিমান


ভারতে জেট এয়ারওয়েজের একটি উড়োজাহাজ নামতে গিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়েছে। জেট এয়ারওয়েজের বিমান 9W 2374 দুবাই থেকে গোয়া হয়ে মুম্বই যাচ্ছিল। ঠিক টেক-অফের সময় বিমানটি গোয়ার ডাবোলিম বিমানবন্দরের রানওয়ে থেকে পিছলে যায়।

এ সময় সম্পূর্ণ ৩৬০ ডিগ্রি পিছলে সেটি বাইরে গিয়ে পড়ে। তবে বিমানের ১৬১ আরোহীর সবাই বেঁচে আছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

এ ঘটনায় বিমানের মধ্যে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। আতঙ্কে বিমানের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ১৫ জন যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। ভোর পাঁচটা নাগাদ বিমানবন্দর থেকে বিমানটি ছাড়ার সময় এই ঘটনা ঘটে।

এক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, যখন বিমানটি খালি করা হচ্ছিল, তখনই সামনের দিকে হেলে গিয়েছিল বিমানটি। ভারতীয় নৌ বাহিনী সূত্রে খবর, বিমানটি সামনে হেলে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। নৌ বাহিনী এসে উদ্ধার কাজে হাত লাগায়। জেট কর্তৃপক্ষের তরফে চিকিত্সকের একটি দলও পাঠানো হয়েছে।

বিমানে ১৫৪ জন যাত্রী ছিল। এছাড়া সাত জন বিমানকর্মী ছিল। দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ডাবোলিম বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। -এবিপি আনন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ