সিলেটে ইজতেমায় আগতরা যে সব সুবিধা পাবেন
আফরোজ খান : সিলেট জেলা ইজতেমা আগামী ২৯ থেকে ৩১ ডিসেম্বর দক্ষিণ সুরমায় অনুষ্ঠিত হবে। ইজতেমায় আগত দেশী-বিদেশি মেহমানদের সুষ্ঠু, সুন্দর ও সুশৃংখল ব্যবস্থাপনার জন্য তাবলীগ জামাতের মুরুব্বীগন ও সিলেট জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচির আয়োজন করেছেন।
যে সব সুবিধা পাবেন মুসল্লিগন ::
সিলেটের ইজতেমার মাঠ ও তার আশপাশের রাস্তা সংস্কার ও মেরামত, পরিবেশ উন্নয়ন, বাইপাস রোডের দুপাশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, অস্থায়ী টয়লেট নির্মাণ, আইনশৃংখলা বাহিনীর জন্য পর্যাপ্ত ওয়ার্চ টাওয়ার নির্মাণ করা হয়েছে।
ইজতেমায় আগত মেহমানদের জন্য ইতিমধ্যে পর্যাপ্ত ওজু, গোসলের ব্যবস্থাসহ খাবার পানি সরবরাহের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। অনেকেই নিজ উদ্যেগে ইজতেমা মাঠের পাশে বেশ কয়েকটি ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করেছেন।
ইজতেমায় আগত মেহমানদের নিরাপত্তা ও চলাচলে সুবিধা দেওয়ার জন্য স্থানীয় এলাকাবাসীর বেশ কয়েকটি সংঘটন উদ্যেগ গ্রহণ করেছেন।
ইজতেমায় আগত বিদেশি মেহমান ও ভিআইপদের জন্য বিশেষ কামরা ও আলাদা টয়লেট ও গোসলখানা নির্মাণ করা হয়েছে। এ ছাড়া মাঠের দক্ষিণ পাশে ৫ থেকে ৬ হাজার মুসল্লির যাতে এক সাথে ওজু করতে পারেন, সেজন্য থাকবে একটি বিশাল ওজুখানা। এই ওজুখানা ছাড়াও আরো ৩৫ থেকে ৪০টি ছোট ওজু খানার ব্যবস্থা করা হচ্ছে। মাঠের একপাশে অন্তত ২ হাজার শৌচাগার থাকবে; ৫টি গভীর নলকূপসহ প্রায় ১২ থেকে ১৫টি নলকূপ বসানো হবে।
ইজতেমায় আগত মেহমানদের সুবিধার্থে ইতিমধ্যে বাইপাস সড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা, দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
ইজতেমায় আগত দেশী-বিদেশি সব মেহমানের জন্য স্বাস্থ্যসম্মত খাবারের দোকান এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান বসানো হয়েছে।
এবারের বিশ্ব ইজতেমায় আগত সবার জন্য সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা চালু রাখা, নিরাপদ স্বাস্থ্য সেবার জন্য মেডিকেল টিম গঠন ও এ্যাম্বুলেন্স প্রস্তুত রাখাসহ সব সুযোগ-সুবিধা বেশি থাকবে বলে জানা গেছে।
ইজতেমা মাঠে ১১টি খিত্তা রয়েছে। ১৬টি করে এক একটি পয়েন্টে দেওয়া হয়েছে মাঠে ২শ’টি মসজিদ ওয়ালি জামাত থাকবে।

অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী
স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার
বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ
রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী
গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার
গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল
এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন 