News Bangla 24 BD | সিলেট জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

সিলেট জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে


প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে সিলেট জেলা পরিষদ নির্বাচন। বুধবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। যা বিরতিহীনভাব চলবে দুপুর ২টা পর্যন্ত। জেলায় একজন জেলা পরিষদের চেয়ারম্যান ও ১৫ জন সাধারণ এবং পাঁচজন সংরক্ষিত মহিলা সদস্য পদে ভোট হচ্ছে।

জেলা পরিষদ নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটের বিধান নেই। শুধুমাত্র জেলার অন্তর্ভুক্ত সিটি করপোরেশনের (যদি থাকে) মেয়র ও কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং ইউপি চেয়ারম্যান ও সদস্যদের ভোটে জেলা পরিষদের নতুন প্রতিনিধি নির্বাচিত হবেন।

নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি ভোটকেন্দ্র পুলিশ, ব্যাটলিয়ান আনসার ও আনসার ভিডিপির ২০ জন করে সদস্য রয়েছেন। কেন্দ্রের বাইরে স্ট্রাইকিং ফোর্স থাকছে বিজিবি ও র‌্যাব। প্রতিটি উপজেলায় বিজিবির ২টি মোবাইল টিম ও ১টি স্ট্রাইকিং র্ফোস দায়িত্বে রয়েছে।

সিলেট জেলায় ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এ জেলায় সব মিলিয়ে ১ হাজার ৪শ ৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সিলেট জেলায় ১নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ভোট গ্রহণ স্থগিত রয়েছে। তবে, এ ওয়ার্ডে চেয়ারম্যান ও সংরক্ষিত সদস্য পদে ভোট গ্রহণ যথারীতি অনুষ্ঠিত হবে।

সিলেট জেলায় চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী রয়েছেন। তারা হলেন-আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এডভোকেট লুৎফুর রহমান (আনারস), অধ্যক্ষ ড. এনামুল হক সরদার (কাপ পিরিচ), জিয়াউদ্দিন আহমদ লালা (ঘোড়া) এবং মোহাম্মদ ফখরুল ইসলাম (মোটর সাইকেল)। এই জেলায় ১নং ওয়ার্ড ছাড়া সাধারণ সদস্য পদে ৯৪ জন প্রার্থী রয়েছেন। সংরক্ষিত সদস্য পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ