বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
বগুড়ার শেরপুর উপজেলায় দুটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দেলোয়ার হোসেন (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। এছাড়াও এ দুর্ঘটনায় একজন হেলপার আহত হয়েছেন। তবে আহত হেলপারের নাম-পরিচয় জানা যায়নি।
বুধবার (২৮ ডিসেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগাব্রিজ এলাকা এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে আমার সংবাদকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী পাইপবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো: ট-১৫-০১৪৫) ঘটনাস্থলে পৌঁছালে বিপরীতমুখি সিমেন্টের খুঁটি বোঝাই (বগুড়া-ড-১১-১৩৭৮) অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সিমেন্টের খুঁটি বোঝাই ট্রাকের চালক দেলোয়ার হোসেন নিহত হন এবং ট্রাকের একজন হেলপার আহত হন।
তিনি আরও জানান, আহত হেলপারকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী
স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার
বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ
রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী
গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার
গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল
এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন 