News Bangla 24 BD | জেলা পরিষদ নির্বাচন: সিলেটের ৫ ওয়ার্ডে সদস্য পদে নির্বাচন স্থগিত - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

জেলা পরিষদ নির্বাচন: সিলেটের ৫ ওয়ার্ডে সদস্য পদে নির্বাচন স্থগিত


দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচন সিলেটে ৫ টি সাধারণ ওয়ার্ডের সদস্য পদের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

ওয়ার্ডগুলো হচ্ছে, ১নং ওয়ার্ড (সিটি ও সদরের আংশিক), ৩নং ওয়ার্ড (দক্ষিণ সুরমার একাংশ ও ফেঞ্চুগঞ্জ) ৮নং ওয়ার্ড (ওসমানীনগর), ৯নং ওয়ার্ড (বিশ্বনাথ) এবং ১৪ নং ওয়ার্ড (কানাইঘাট)।

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে সিলেট জেলা সিনিয়র নির্বাচনী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আজিজুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

এর মধ্যে ভোটের দিনেই স্থগিত করা হয় ৪টি ওয়ার্ডের নির্বাচন। এর আগে গত শুক্রবার সিলেট ১ নং ওয়ার্ডে পুরুষ সদস্য পদে নির্বাচন স্থগিত করা হয়েছিল।

নির্বাচন কমিশন সূত্র জানা যায়, ১ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী সুবল চন্দ্র, ৩নং ওয়ার্ডে আশিকুর রহমান মিটু ও আব্দুল্লাহ আল মামুন, ৮নং ওয়ার্ডে সৈয়দ এনামুল হক, ৯নং ওয়ার্ডে শামসুল ইসলাম এবং ১৪নং ওয়ার্ডে নুরুল ইসলাম বাছাইয়ে বাদ পড়ার পর আপিলেও টিকতে পারেননি। পরে তারা উচ্চ আদালতে রিট করে প্রার্থিতা ফিরে পান।

নির্বাচন কমিশনের করা আপিলের প্রেক্ষিতে ওই ওয়ার্ডগুলোতে নির্বাচন স্থগিত করা হয়। স্থগিত করা ওয়ার্ডের মধ্যে ৩নং ওয়ার্ডে সাতজন, ৮নং ওয়ার্ডে নয়জন, ৯নং ওয়ার্ডে আটজন, ১৪নং ওয়ার্ডে ছয়জন ও ১নং ওয়ার্ডে ১৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না।

এ ব্যাপারে সিনিয়র নির্বাচনী কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন, ওই পাঁচটি ওয়ার্ডে উচ্চ আদালতে আপিলে প্রার্থিতা ফিরে পাওয়া প্রার্থীদের বিপরীতে আপিল করেছে নির্বাচন কমিশন। আপিলের শুনানী হবে ০৫ জানুয়ারি। ফলে সাধারণ সদস্য পদের ভোট স্থগিত রাখা হয়েছে। তবে বাকি পদের জন্য ভোট গ্রহণ চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ