News Bangla 24 BD | শ্রীপুরে কেমিক্যাল কারখানার বিষাক্ত ক্লোরিন গ্যাস লিকেজ জনজীবন বিপন্ন - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

শ্রীপুরে কেমিক্যাল কারখানার বিষাক্ত ক্লোরিন গ্যাস লিকেজ জনজীবন বিপন্ন


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
কেমিক্যাল কারখানার রাসায়নিক পদার্থের বিষক্রিয়া রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। মরছে গাছপালা, মাছ, গবাদি পশু। উর্বরতা হারাচ্ছে জমির ফসল। ভূগর্ভস্থ্য পানি ধূষণের ফলে বন্ধ হয়ে গেছে নলকূপ। বিষাক্ত গ্যাসের দূর্গন্ধের মধ্যে গ্রামবাসী বাস করছেন। পরিবেশের ভয়াবহ বিপর্যয়ের আশংকায় গত দু‘দিন ধরে ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের গ্রামবাসী জানান।
এলাকাবাসীর অভিযোগ করেন, উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের আজিজ গ্রুপের এ.এস.এম ক্যামিক্যল কারখানার বিরুদ্ধে পরিবেশ দূষনের কারনে এলাকার মানুষ রোগাক্রান্ত হচ্ছে ও গাছপালা, গবাদী পশু, পাখি মারা যাচ্ছে পরিবেশ দূষনের ফলে। শনিবার দুপুরে গ্রামবাসী ও ভোক্ত ভূগীরা ওই কারখানার সামনে একত্রিত হয়ে কারখানার বিরুদ্ধে অবস্থান নিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়াল গ্রামবাসীদের সাথে একত্বতা প্রকাশ করে পরিবেশর ভারসাম্য বজায় রাখার প্রতিশ্রুতি দিলে গ্রামবাসী অবস্থান তুলে নেন। ভুক্তভোগী টেপিরবাড়ী গ্রামের মামুন জানায়, কারখানার বিষাক্ত পানি আর গ্যাসে তার পাঁচ বিঘাজমির বাগানের গাছ মরে গেছে। সৈয়দ আহাম্মদ বলেন তার বাড়ীর বশত ঘর মাটির নিচে দেবে যাচ্ছে।বাপ্পি জানান তার বাড়ীর চারটি ঘর সহ বশত ভিটা ক্রমেই দেবে যাচ্ছে। জাহাঙ্গীর জানায়, তার দু‘টি গরু পানির বিষক্রিয়ায় মারা গেছে। বাবুল মিয়া বলেন, কারখানা থেকে এমন র্দূগন্ধ বের হয় ফলে নিশ্বাস নিতে কষ্ট হয়। বাপ্পি মিয়া জানান, ভূ- গর্ভের পানি নষ্ট হয়ে যাওয়ায় কারখানা থেকে তিন চার‘শ পরিবারে পানি সরবরাহ করা হয়। এ পানি ও ব্যবহারের অনুপযোগী। স্থানীয়রা জানায় বিষাক্ত পানি ব্যবহার করে ছড়িয়ে পরছে পানি বাহিত রোগের পাশা পাশি দূরারোগ্য চর্মরোগ। ওই কারখানার আশপাশ এলাকায় বিবর্ণ হয়ে যাচ্ছে গাছের পাতা নষ্ট হয়ে যাচ্ছে ঘরের দেয়াল চালের টিন। কারখানার ম্যানেজার এডমিন মোকরম হোসেন গ্রাম বাসীর অভিযোগ অস্বীকার করে বলেন এখানে হাইড্রোজেন পারঅক্সাইড,স্টেবল ব্লিচিং পাউডার,ক্লোরিনয়েড প্যারাফিন উৎপাদন হয়। যান্ত্রিক ত্রুটির কারণে ক্লোরিন গ্যাস লিকেজ হয়ে র্দূগন্ধ সৃষ্টি করে ছিল তাই আপাদত কাজ বন্ধ রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ