News Bangla 24 BD | দিনাজপুরের পার্বতীপুরে জেলা পরিষদ নির্বাচনের ফলাফল - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

দিনাজপুরের পার্বতীপুরে জেলা পরিষদ নির্বাচনের ফলাফল


পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি:
প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত। প্রতিটি জেলায় একজন জেলা পরিষদের চেয়ারম্যান ও ১৫ জন সাধারণ এবং পাঁচজন সংরক্ষিত নারী সদস্য পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তেমনি সারাদেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুরে ১০ নং ওয়ার্ডের ৬জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। মোট ৯৩ জন ভোটার জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বুধবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু করে, বিরতিহীনভাব দুপুর ২টায় শেষ করে।
আইন শৃঙ্খলাবাহিনীদের কড়া নজরদারীতে সুষ্ঠভাবে ভোট গ্রহণ হয়েছে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ৯৩টি ভোটের মধ্যে বৈদ্যুতিক পাখা মার্কায় সর্বোচ্চ ৪৫টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শফিকুর রায়হান নেতা। তার নিকটবর্তী প্রতিদ্বন্দী আরশাদ আলী টিউবয়েল মার্কায় ২২ ভোট পেয়েছেন, হাতি মার্কায় রুহুল আমীন ৭টি,অটোরিক্সা মার্কায় আকতার হোসেন ০, তালা মার্কায় শাহাজাদ হোসেন সাজ্জাদ ১টি,ঘুড়ি মার্কায় সাইফুল ইসলাম ১৬টি।
এদিকে ১১নং ওয়ার্ডে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। তার মধ্যে হরিণ মার্কায় লতিফা বেগম সর্বোচ্চ ৪৭ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ফুটবল মার্কায় হোসনে আরা বেগম ২৯টি, টেবিল ঘরি মার্কায় মরিয়ম পারভীন ১৪টি ভোট পেয়েছেন। দুটো কেন্দ্রেই ১টি করে মোট ২টি ভোট বাতিল করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ