জাবি শাখা ছাত্রলীগের নতুন কমিটির আনন্দর্যালি
সাগর কর্মকার জাবি প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষিত হওয়ায় আনন্দ র্যালি করেছে শাখা ছাত্রলীগ।
বুধবার বেলা আড়াইটার দিকে নবগঠিত কমিটির সভাপতি মো. জুয়েল রানা ও সাধারণ সম্পাদক এস.এম আবু সুফিয়ান চঞ্চলের নের্তৃত্বে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা এ আনন্দ র্যালি করে।
র্যালিটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বর থেকে শুরু হয়ে নতুন কলাভবন, সমাজবিজ্ঞান অনুষদ ও অমর একুশে প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গিয়ে শেষ হয়। এরপর শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হলের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সভাপতি ও সাধারণ সম্পাদক উভয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

ববিতে আসন বেড়েছে ৫০টি, থাকছে না জিপিএ নম্বর
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা শিথিল
আগামী ৬ নভেম্বর এইচএসসি পরীক্ষা
স্কুল ও কলেজের সাপ্তাহিক ছুটি দুই দিন
আবদুল গাফফার চৌধুরী আমাদের অনুপ্রেরণা হয়ে বেঁচে রইবেন: উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান
সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ
রোজায় সব স্কুল-কলেজ খোলা থাকছে ২৬ এপ্রিল পর্যন্ত
আগামী ২০ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরু 